,

খাদ্য ও পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি

news-image

গম কেলেঙ্কারির জন্য খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আর বিজিবি নায়েক রাজ্জাকের ঘটনায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর পদত্যাগ চেয়েছে বিএনপি।

সোমবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মুখপাত্রের দায়িত্বে থাকা ড. আসাদুজ্জামান রিপন এ দাবি জানান।

তিনি পোকায় খাওয়া খাওয়ার অনুপোযোগী কম কেনার তদন্ত দাবি করেন। আর তদন্ত চলাকালে মন্ত্রীকে অবশ্যই সাময়িকভাবে তার পদ থেকে সরে দাঁড়াতে হবে।

ড. রিপন বলেন, ‘ব্রাজিল থেকে খাওয়ার অনুপোযোগী পঁচা গম আমদানি করে অর্থ লোপাট করেছে। এসব নায়কদের আইনের আওতায় আনা উচিত। এ নিয়ে এখনও পর্যন্ত তদন্ত কমিটি না হওয়ায় আমরা সরকারের নিন্দা করছি। মন্ত্রীকে স্বপদে রেখে এ তদন্ত সুষ্ঠুভাবে হবে কি না তা একটি প্রশ্ন। কারণ যারা খাদ্য আমদানি করেছে উনাকে না জানিয়ে এগুলো করা হয়নি। আমরা মনে করি নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে স্বপদে রাখা উচিত হবে না। ভারতসহ বিভিন্ন দেশেও এমন অভিযোগ উঠলে মন্ত্রীরা পদত্যাগ করে। সেক্ষেত্রে তদন্তের স্বার্থে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও সাময়িকভাবে পদ থেকে সরে যেতে পারেন।’

রিপন বলেন, ‘পর্যাপ্ত গম গুদামে মজুদ থাকা সত্ত্বেও শাসক শ্রেণীর নেতাকর্মীদের লাভবান করতে ব্রাজিল থেকে পঁচা গম আমদানি করা হয়েছে।’

অপহৃত নায়েক রাজ্জাকের বিষয়ে বিজিবির মহাপরিচালকের বক্তব্য চেয়ে রিপন বলেন, ‘আমরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাই এ ব্যাপারে কূটনৈতিক উদ্যোগ কতদূর এগিয়েছে। উনি তো বলেছিলেন, খালেদা জিয়ার সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা নেই। উনি যদি মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ব্যর্থ হয় তাহলে পদ থেকে সরে দাঁড়াতে হবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ