,

কঙ্গোতে জাতিসংঘবিরোধী বিক্ষোভে নিহত ১৫

news-image

অনলাইন ডেস্ক : ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) জাতিসংঘবিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিক্ষোভের দ্বিতীয় দিনে এই প্রাণহানির ঘটনা ঘটে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, নিহতদের মধ্যে ১২ জন বেসামরিক নাগরিক এবং তিনজন জাতিসংঘের শান্তিরক্ষী।

কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনটি মনুস্কো নামে পরিচিত। জাতিসংঘের এই মিশনের বিরুদ্ধে অভিযোগ, তারা সশস্ত্র গোষ্ঠীগুলোর সহিংসতার বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। মূলত বছরের পর বছর ধরে চলে আসা এই সহিংসতার কারণে গত সোমবার দেশটিতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই সহিংসতার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, শান্তিরক্ষীদের বিরুদ্ধে পরিচালিত যেকোনো হামলা যুদ্ধাপরাধ বলে গণ্য হতে পারে। কঙ্গো কর্তৃপক্ষকে এই ঘটনাগুলোর তদন্ত এবং দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনা উচিত।

সোমবার প্রথমে কঙ্গোর গোমা শহরে বিক্ষোভ শুরু হয় এবং মঙ্গলবার বুটেম্বোতে তা ছড়িয়ে পড়ে। এখানেই জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একজন সৈনিক এবং দু’জন জাতিসংঘ পুলিশকে গুলি করে হত্যা করা হয়।

রয়টার্স বলছে, বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর উভয় শহরেই জাতিসংঘ শান্তিরক্ষী সৈন্যদের বিরুদ্ধে হামলা চালানো হয়। এসময় শত শত বিক্ষোভকারী শান্তিরক্ষীদের ওপর ঢিল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে। এছাড়া জাতিসংঘ ভবনে ভাঙচুর এবং আগুনও দেয় বিক্ষোভকারীরা।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি