,

দুই সন্তানকে নিয়ে ঢাকায় শ্রাবন্তী

news-image

বিনোদন প্রতিবেদক : নন্দিত অভিনেত্রী শ্রাবন্তী ঈদের দুদিন আগে তার দুই কন্যা রাবিয়াহ ও আরিশাকে নিয়ে ঢাকায় এসেছেন। ঢাকায় এসে তিনি নিজ বাসাতেই উঠেছেন। কিন্তু কী কারণে হঠাৎ করেই আমেরিকা থেকে ঢাকায় এসেছেন, এমন প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, ‘আমার দুই মেয়ের ইচ্ছে এবার তারা বাবার সঙ্গে ঈদ করবে। তাই তাদের বাবার সঙ্গে যোগাযোগ করেই ঈদের আগে ঢাকায় চলে এলাম। বাচ্চারা বাবার সঙ্গে ঈদ করে ভীষণ খুশি। সত্যি বলতে কী সন্তানের সুখইতো আসলে আমাদের সুখ। দিন শেষে যা কিছুই করি না কেন আমরা সন্তানের ভালোর জন্য, ভবিষ্যতে যেন তারা একটা নিশ্চিত জীবন পায় সেদিক বিবেচনা করেই তাদের জীবন পরিচালিত করার চেষ্টা করি। আমিও ঠিক তাই করছি। আমার দুই কন্যা রাবিয়াহ ও আরিশা যেন মানুষের মতো মানুষ হতে পারে, সেই চেষ্টাটাই আছে আমার। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন।

শ্রাবন্তী জানান, এরইমধ্যে ঢাকায় এসে তিনি অনন্ত জলিল বর্ষা অভিনীত ‘দিন দ্য ডে’ ও বিদ্যা সিনহা মিম, শরীফুল রাজ, ইয়াশ রোহান অভিনীত ‘পরাণ’ সিনেমা দুটো উপভোগ করেছেন। দুটো সিনেমা দেখে তিনি ভীষণ উচ্ছ্বসিত।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে কী এবারও ইচ্ছে ছিল অন্তত একটি নাটকে অভিনয় করার। কিন্তু সময় এত দ্রুত চলে যাচ্ছে, আর যে গরম- তাতে মনে হচ্ছে এবারও নাটকে অভিনয় করা হবে না। তবে দেখি এর পর এলে প্রস্তুতি নিয়েই আসব যাতে অন্তত আমার ভক্ত দর্শকের জন্য একটি নাটকে অভিনয় করা যায়।’

এদিকে গেল বছর শ্রাবন্তী আমেরিকার নিউইয়র্কের জামাইকাতে অবস্থিত ‘অ্যালেন স্কুল অব হেলথ সাইন্সেস’ থেকে মেডিক্যাল অ্যাসিসট্যান্ট কোর্স সম্পন্ন করার পর সার্টিফিকেট লাভ করেন।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি