,

যৌক্তিক কারণ দেখে মোটরসাইকেলের পাস দেওয়া হচ্ছে : ডিএমপি কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদের আগে-পরে সাতদিন মহাসড়কে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকলে মোটরসাইকেল চলছে। এ প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, যৌক্তিক কারণ দেখে মোটরসাইকেল চলাচলে পাস দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার জাতীয় ঈদগাহে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঈদের সাতদিন এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তবে উপযুক্ত কারণে পুলিশের অনুমতি সাপেক্ষে মোটরসাইকেল চলতে পারে বলে জানানো হয়।

ডিএমপি কমিশনার বলেন, বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে- জরুরি প্রয়োজনে পুলিশের অনুমতি নিয়ে মহাসড়কে মোটরসাইকেল চলতে পারবে। আমরা এ জন্য যৌক্তিক কারণ দেখে পাস দিচ্ছি। কারণ অনেক মানুষ আছে, যাদের পরিবার বাড়িতে, তিনি একা ঢাকায় আছেন। একজন মানুষ ঈদে তার পরিবারের কাছে যাবে, এটা তার অধিকার। আমরা এতে বাধা দিতে পারি না। তাই আমরা কারণ বিবেচনায় কিছু শর্ত সাপেক্ষে মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার অনুমতি দিচ্ছি। আর এই যাত্রাপথে তারা যেন কোনও ধরনের হয়রানির শিকার না হন, তাই পাসের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘বিআরটিএ, যোগাযোগ মন্ত্রণালয় বা পুলিশ বলেন, কাউকে আটকে রাখা বা ঈদযাত্রা ব্যাহত করা তাদের উদ্দেশ্য নয়। বাস্তবতা হলো, বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে থাকে। পদ্মা সেতু চালুর পর ওই রুটে নতুন নতুন বাস নামছে, ওই সব বাসের চালকরা ওই সড়কে নতুন, তার ওপর ঈদের সময় বাস-ট্রাক রাস্তায় খুবই বিশৃঙ্খলা করে। এমন অবস্থায় পরিবার নিয়ে মোটরসাইকেলে দূরের পথ পাড়ি দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ। এসব বিষয় বিবেচনায় দুর্ঘটনা রোধ মহাসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়েছিল।‘

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি