,

অগ্নিপথ আন্দোলন: ভারতে ৩৫০ ট্রেনের যাত্রা বাতিল

news-image

অনলাইন ডেস্ক : ভারতের সশস্ত্র বাহিনীর নতুন নিয়োগব্যবস্থা ‘অগ্নিপথ’ পরিকল্পনার বিরোধিতা করে তরুণ-যুবারা গত চার দিন ধরে বিক্ষোভ করছেন। বিক্ষোভ ছড়িয়ে পড়েছে অন্তত ৮টি রাজ্যে। এরই মধ্যে হায়দরাবাদের সিকান্দারাবাদে সংঘর্ষে ১ জনের মৃত্যু হয়েছে। পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষে আহত হয়েছেন অনেকে। সারা দেশে ১২ টির মতো ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার জেরে গতকাল শনিবার থেকে দেশটির বিভিন্ন রাজ্যে ৩৫০টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিহারে একটি রেলওয়ে স্টেশন ও একটি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। তাঁদের বিরুদ্ধে একটি অ্যাম্বুলেন্সে আক্রমণ করারও অভিযোগ উঠেছে। বিক্ষোভকারীদের ইট-পাটকেল ও পাথর নিক্ষেপে নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।

চলমান এসব বিক্ষোভ-সহিংসতার কারণে অন্তত ১২টি ক্ষতিগ্রস্ত জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে হয়েছে। বিক্ষোভ ঠেকাতে বেশ কয়েকটি শহরে সংশ্লিষ্ট কিছু বিষয়ে নিষেধাজ্ঞামূলক আদেশও জারি করা হয়েছে।

এরই মধ্যে উত্তর প্রদেশের বালিয়ায় অজ্ঞাত ৪০০ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া দিল্লির কাছে গৌতম বুদ্ধ নগরে যমুনা এক্সপ্রেসওয়েতে হামলা করার অভিযোগে অজ্ঞাত ২২৫ জনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা হয়েছে।

বিহারের এডিজি সঞ্জয় সিং বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, গত তিন দিনে প্রায় ৬২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৩০টি মামলা দায়ের করা হয়েছে।

হরিয়ানার মহেন্দরগড়ে বিক্ষোভকারী যুবকেরা একটি পিক-আপ ভ্যানে আগুন ধরিয়ে দিয়েছেন। এ ছাড়া সোনিপাত, কাইথাল, ফতেহাবাদ ও জিন্দেও বিক্ষোভ করেছেন তরুণেরা। রাজস্থানের বিভিন্ন জায়গায় ‘অগ্নিপথ’ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ভারতের যুবকেরা এবং আলওয়ারে জয়পুর-দিল্লি হাইওয়ে অল্প সময়ের জন্য অবরোধ করেছিলেন তাঁরা।

এদিকে অগ্নিপথ নিয়ে সরব হয়েছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতারাও। তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ‘সত্যাগ্রহ’ আন্দোলনে বসার ঘোষণা দিয়েছেন। আজ রোববার থেকে রাজধানী দিল্লির যন্তরমন্তরে তাঁদের এ আন্দোলনে বসার কথা রয়েছে।

এরই মধ্যে অগ্নিপথ প্রকল্পের কিছু নিয়ম পরিবর্তনের ঘোষণা দিয়েছে ভারত সরকার। ভারতের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী (সিএপিএফ) এবং আসাম রাইফেলসে ‘অগ্নিবীরদের’ জন্য ১০ শতাংশ আসন সংরক্ষণ এবং নিয়োগের বয়সসীমা তিন বছর শিথিল করার কথা বলেছে। তবু থামছে না আন্দোলন। আজ চতুর্থ দিনের মতো বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি