শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিম ও মুরগির বিশাল ঘাটতির আশঙ্কা

news-image

অন্যরকম ডেস্কসঙ্কুচিত হয়ে আসছে পোলট্রি খাতের ওষুধের বাজার। গত এক বছরের ব্যবধানে এ খাতের উৎপাদন কমেছে ৪৫ শতাংশ। পরিস্থিতি বিবেচনায় নিয়ে উদ্যোক্তারা প্রাণিসম্পদ খাতের অন্য ব্যবসায় স্থানান্তিরত হচ্ছেন। এনিম্যাল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আহকাব) সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়,সিটি নির্বাচনের আগে রাজনৈতিক অস্থিরতায় পোলট্রি খাতের মুরগি, ডিম এমনকি একদিনের বাচ্চা উৎপাদনে ধস নামে। বন্ধ হয়ে যায় দেশের প্রায় এক-তৃতীয়াংশ খামার। অস্থিরতার সময় খুব বেশি চাহিদা না কমলেও এখন ব্যাপক আকারে কমছে চাহিদা। আর যারা উৎপাদন চালিয়ে যাচ্ছেন, তারাও দাম পাচ্ছেন না। এ অবস্থায় ত্রিমুখী সংকটের কারণে ওষুধের চাহিদা কমেছে। এতে পোলট্রি খাতের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো উৎপাদন কমাতে বাধ্য হচ্ছেন।
নতুবা পোলট্রি ওষুধ থেকে প্রাণিসম্পদ খাতের বিশেষ করে গবাদিপশুর ওষুধ উৎপাদনে নজর দিচ্ছে। বর্তমানে দেশে নিবন্ধন ও অনিবন্ধনকৃত ওষুধ কোম্পানির সংখ্যা প্রায় ২২০টি। স্বাভাবিক সময়ে প্রতি মাসে ওষুধের টার্নওভার প্রায় ৩৫০ কোটি টাকার। এর মধ্যে ভ্যাকসিনের পরিমাণ প্রায় ১০০ কোটি টাকা। তবে বর্তমানে পোলট্রি খামার বন্ধ হয়ে যাওয়ায় মাসিক টার্নওভার নেমে এসেছে প্রায় ২০০ কোটি টাকায়। তবে এখনো প্রতিষ্ঠান বন্ধ না হলেও সবাই উৎপাদন কমিয়ে দিয়েছেন। তবে পোলট্রি খাতের উৎপাদন না বাড়লে ওষুধ কোম্পানি বন্ধ হতে শুরু করবে বলে জানায় খাতসংশ্লিষ্টরা।
এ বিষয়ে ইয়ন এনিম্যাল হেলথ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক মমিন-উড দৌলা বলেন, পোলট্রি খাতের উৎপাদন কমার প্রভাব পড়তে শুরু করেছে ওষুধ শিল্পে। বাজারে চাহিদা না থাকায় খরচ কমাতে এ খাতের উদ্যোক্তারা ৪০ শতাংশ উৎপাদন কমাতে বাধ্য হয়েছেন।
এদিকে ১৬ কোটি মানুষের প্রোটিনের অভাব পূরণ করার ক্ষেত্রে পোলট্রি শিল্প আশার আলো জাগিয়েছে। অল্প সময়ে এর বিশাল বিস্তার ঘটেছে। গড়ে উঠেছে এর চেইন উৎপাদনব্যবস্থা। বিকাশ হয়েছে হাঁস-মুরগির খাদ্য উৎপাদন থেকে উৎপাদিত গোশত ও ডিম বাজারজাতের লম্বা লাইন। বার্ড ফুর আক্রমণের পর অর্ধেক খামার বন্ধ হয়ে যায়, কিন্তু সরকারের অনুকূল নীতি এর বিকাশে বিশাল ভূমিকা রেখেছে। গত বাজেট বক্তৃতায় ২০১৯ সাল পর্যন্ত এই খাতকে কর অব্যাহতি দেয়া হয়। এ সুযোগে পোলট্রি শিল্প অপ্রসর হয়েছে, কিন্তু এখনো সেটা শক্ত ভিত্তির ওপর দাঁড়ায়নি। নতুন করে সরকার এ খাতে কর আরোপের ঘোষণা দিয়েছে, যা এ খাতের বিকাশ রুদ্ধ করতে পারে। এর ফলে সামনে ডিম ও মুরগির গোশতের বিশাল ঘাটতির আশঙ্কা থাকছে।
সরকারি আনুকূল্যের পর খামারের সংখ্যা বেড়ে এখন ৮০ হাজারে উন্নীত করা সম্ভব হয়েছে। প্রস্তাবিত বাজেটে পোলট্রি শিল্পের আয়ের ওপর বিদ্যমান করহার ‘শূন্য’ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১৫ শতাংশ এবং পোলট্রি ফিডের আয়ের ওপর বিদ্যমান করহার ৩ শতাংশ থেকে বাড়িয়ে সর্বোচ্চ ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। হাঁস-মুরগির হ্যাচারির ক্ষেত্রেও ১৫ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করা হয়েছে। পোলট্রি ফিডের অত্যাবশ্যকীয় কাঁচামাল সয়ামিল ও অয়েল কেকের শুল্কহার শূন্য থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।
এক জরিপে দেখা গেছে, ২০২১ সাল নাগাদ দৈনিক প্রায় চার কোটি ২৬ লাখ ডিম এবং প্রায় সাড়ে তিন হাজার মেট্রিক টন মুরগির গোশতের প্রয়োজন হবে। বিনিয়োগ দরকার হবে প্রায় ৫০-৬০ হাজার কোটি টাকার। এর জন্য এ খাতের আরো বড় ধরনের বিকাশ দরকার।
অনেকেই বলছেন পোলট্রি শিল্প বিকাশ না হলে  প্রেটিনের বিশাল ঘাটতি সামাল দেয়া সম্ভব হবে না।
এ অবস্থা চলতে থাকলে ছোট কোম্পানিগুলো দ্রুত বন্ধ হয়ে যাবে। দেশের পোলট্রি খামারিদের সঙ্গে আলাপ করে জানা গেছে,গত টানা অবরোধ ও হরতালের কারণে উৎপাদন এক প্রকার শূন্যে নেমে আসে। সংশ্লিষ্টরা বলছেন, এ খাতে ক্ষতি হলে সার্বিক প্রভাব পড়বে সব খাতেই। কারণ পোলট্রি শিল্প ধ্বংস হলে দারিদ্র্য ও বেকারত্ব বাড়বে, গ্রামীণ অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়বে, স্বাস্থ্যহীন ও অপুষ্টির শিকার মা ও শিশুর সংখ্যা বাড়বে, খাদ্যনিরাপত্তা হুমকির মুখে পড়বে, মেধার বিকাশ বাধাগ্রস্ত হবে। তাই এ খাতে দ্রুত পদক্ষেপ নেয়ার সুপারিশ করেন তারা।
সরকারি সুবিধার কারণে ২০০৭, ২০০৯ ও ২০১১ সালে বার্ড ফুর ভয়াবহ সংক্রমণে এ শিল্পের প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি এবং প্রায় ৫০ শতাংশ খামার বন্ধ হওয়ার পরও এ শিল্পের অগ্রগতি হয়েছে। তখন অর্ধেকের  বেশি খামারি এ পেশা ছেড়ে চলে যান। খামারের সংখ্যা এক লাখ ২০ হাজার থেকে কমে ৫০ হাজারের নিচে নেমে যায়।

এ জাতীয় আরও খবর

জামায়াত মুক্তিযুদ্ধবিরোধী শক্তি ছিল—আইনমন্ত্রী

দুপুরের মধ্যে ১৭ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কতা

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ, নেতৃত্ব দেবেন তারেক রহমান

শ্রমজীবীদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এখনো কতটা দূরে?

ইরান ইস্যুতে ফের উত্তেজনা, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক চাপ বাড়ছে যুক্তরাষ্ট্রের

পুলিশ সপ্তাহে ১০৭ সদস্য পাচ্ছেন পদক

সৌদি পৌঁছেছেন ৪০১৭৭ জন হজযাত্রী

ফরিদপুরে ৭ বছরের শিশুকে হত্যার ঘটনায় ৩ জন গ্রেপ্তার

হোটেলে গোপনে ভিডিও ধারণের অভিযোগে শ্রীলঙ্কার দুই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার আটক

৬ দিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু

বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

ভোরের ভারী বৃষ্টিতে রাজধানীর সড়কে জলাবদ্ধতা