,

বৃষ্টির পর রাজধানীর বিভিন্ন জায়গায় যানজট

news-image

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার (৩০ মে) সকাল থেকেই যানজট দেখা যায় রাজধানীর বিভিন্ন এলাকায়। দুপুরের বৃষ্টিতে এ যানজট আরও তীব্র রূপ নিয়েছে। ১০ মিনিটের রাস্তা পার হতে ঘণ্টাখানেকেরও বেশি সময় লাগছে। এতে দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী, বিশেষ করে কর্মস্থলগামী মানুষ ও শিক্ষার্থীরা।

মেরুল বাড্ডা ও রামপুরা ব্রিজ এলাকা ঘুরে দেখা যায়, মেরুলের উত্তরে মধ্য বাড্ডা পোস্ট অফিস পর্যন্ত যানজট রয়েছে। মেরুল বাড্ডায় এক সিগন্যালেই আধা ঘণ্টা লাগছে। এসব জায়গায় গাড়ি মাঝে মাঝে একটু গেলেও থেমে থাকছে বেশি সময়।

অন্যদিকে, দুপুরের দিকে কুড়িল থেকে মহাখালী রেল ক্রসিং হয়ে ফার্মগেট ও তেজগাঁও সাতরাস্তা পর্যন্ত যানবাহনের প্রচুর চাপ দেখা গেছে। মিরপুর সড়কে আনোয়ার খান মডার্ন হাসপাতাল থেকে আসাদগেট পর্যন্ত তীব্র যানজট রয়েছে। ফার্মগেট থেকে বাংলা মোটর পর্যন্ত, পুরানা পল্টন ও গুলিস্তানের আশেপাশের বিভিন্ন সড়কেও যানজট রয়েছে। সব জায়গায় যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।

খিলক্ষেত থেকে তেজগাঁওগামী যাত্রী নাঈম বলেন, খিলক্ষেত থেকে দুপুর ১টার পরে উঠেছি, এখন ২টার বেশি বেজে গেছে তাও মহাখালী পৌঁছাতে পারিনি। আমার যেতে হবে তেজগাঁও সাতরাস্তা। জানি না কখন পৌঁছাতে পারবো। গাড়ি এক জায়গায় দাঁড়িয়েই থাকছে দীর্ঘক্ষণ।

ইলিয়াস একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিনই তাকে বাসে চলাফেরা করতে হয়। মিরপুর রোডে ধানমন্ডি ৩২ থেকেই নিউমার্কেটের দিকে তীব্র যানজট রয়েছে বলে জানান তিনি। যানজট থাকায় কর্মজীবীরা ব্যাপক ভোগান্তিতে পড়ছেন বলেও তিনি জানান।

এই যানজট নিয়ন্ত্রণে সড়কে তৎপর দেখা গেছে ট্রাফিক পুলিশের সদস্যদের। তবে বৃষ্টির কারণে পরিস্থিতি সামলাতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন দায়িত্বরতরা।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি