,

শ্যামপুরে পাভেল হত্যা: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

news-image

অনলাইন প্রতিবেদক : রাজধানীর শ্যামপুরে শেখ ইসলাম পাভেল নামে এক যুবককে হত্যার দায়ে তুহিন নামে আরেক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তুহিনের ছোট ভাই এরফানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ফুফাতো ভাই মাসুমকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মামলার আরেক আসামি রাব্বিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি এরফান ও রাব্বিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে। এছাড়া আমৃত্যু কারাদণ্ড দেওয়া মাসুমকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০ মে) ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফছা ঝুমার আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে তুহিনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মাসুম পলাতক রয়েছে। অপর দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণা শেষে তিন আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার ভিকটিম ও আসামিরা শ্যামপুরের জুরাইন এলাকায় বাস করতেন। তুহিন ভিকটিমের বোনকে প্রায় উত্ত্যক্ত করতেন। এ নিয়ে পাভেল ও তুহিনের মধ্যে বিরোধ ছিল। ২০১৮ সালের ৩ নভেম্বর রাতে এলাকায় ধুমপান করছিল তুহিন। পাভেল তাকে ধুমপান করতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পাভেলকে হত্যার হুমকি দিয়ে তুহিন চলে যায়। পরে রাত সাড়ে ১০ টার দিকে জুরাইন নতুন রাস্তা খাদ্য ভবনের পাশে পাভেল তার বন্ধুদের সঙ্গে গল্প করছিল। এসময় আসামিরা পাভেলকে মারধর করেন। এরপর পাভেলকে তার বন্ধুরা হাসপাতালে নিয়ে যান। পরদিন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাভেলের মৃত্যু হয়। এ ঘটনায় ওই দিনই পাভেলের বাবা মনির হোসেন শ্যামপুর থানায় মামলা করেন।

২০২০ সালের ২ ডিসেম্বর পুলিশের বিশেষায়িত ইউনিট পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সাব-ইন্সপেক্টর মাসুদ খান চারজনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না