জিয়াউর রহমানের কারণেই আমরা রেমিট্যান্স পাচ্ছি : গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : সার্কের কার্যকারিতা থাকলে দক্ষিণ এশিয়া রাজনীতিতে ভারসাম্যের পথ খুঁজে পেত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪১ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক সাক্ষাৎকারভিত্তিক প্রামান্যচিত্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ প্রামান্যচিত্রের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংবাদিক আতিকুর রহমান রুমন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে সার্ক গঠন এটা জিয়াউর রহমানের স্বপ্ন ছিল। তিনি মনে করতেন, একটি কালেকটিভ লিডারশিপ গড়ে তোলা গেলে কর্তৃত্ববাদী দেশগুলোর প্রভাব কমে যেত। কিন্তু সার্ক জন্ম নিলেও এখন তার কার্যক্রম নেই। এই আঞ্চলিক শক্তি গড়ে উঠতে পারলে আজকে বিশ্ব রাজনীতিতে এই অঞ্চলের ভারসাম্য রক্ষা করার একটা পথ খুঁজে পাওয়া যেত।

তিনি আরও বলেন, আঞ্চলিক শক্তি গড়ে উঠতে পারেনি বলেই দক্ষিণ এশিয়ার রাজনীতি ঘুরপাক খাচ্ছে। ইউক্রেন যুদ্ধের পর ভবিষ্যতে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশ্বের শক্তিশালী মোড়ল দেশগুলো মাথা ঘামাবে। তখন আমরা অত্যন্ত ঝুঁকির সম্মুখীন হব।

বিএনপির এই নেতা বলেন, জিয়াউর রহমান বেকার সমস্যা দূর করতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক তৈরি করে তা রপ্তানির ব্যবস্থা করেছিলেন, যার রেমিট্যান্স এখন আমরা পাচ্ছি। বিদেশে শ্রমিক ও পোশাক শিল্পের রেমিট্যান্স দিয়েই বাংলাদেশ টিকে আছে। এটাই হলো জিয়াউর রহমানে দূরদর্শীতা।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিংয়ের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, সরাফত আলী সপু, সাইফুল আলম নিরব, আমিরুল ইসলাম খান আলিম, তাইফুল ইসলাম টিপু, রফিকুল আলম মজনুসহ আরও অনেকে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার