,

খোমেনি স্টাইলে বিপ্লবের দুঃস্বপ্ন দেখছে বিএনপি : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি কথিত গণ-আন্দোলন সৃষ্টি করে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমানকে টেমস নদীর ওপার থেকে দেশে ফিরিয়ে এনে খোমেনি স্টাইলে বিপ্লব করার দুঃস্বপ্ন দেখছে।

আজ শনিবার রাজধানীতে তার বাসভবনে ব্রিফিংকালে বিএনপি মহাসচিবের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ছাত্রদলের নেতাকর্মীরা মাঠে নেমেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের শাসনামলে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়া এক সময় বলেছিলেন বিরোধী দলকে ঠেকানোর জন্য ছাত্রদলই যথেষ্ট। গণ-আন্দোলনের নামে দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে বিএনপি।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সারাদেশে নাকি আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং সরকার পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরবে না- বিএনপি মহাসচিবের এ বক্তব্যের মধ্য দিয়ে একটা অশুভ পরিস্থিতি তৈরি করার প্রাণান্তকর অপপ্রয়াস লক্ষ্য করছেন বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সেতুমন্ত্রী বলেন, গণ-আন্দোলনের রঙিন স্বপ্ন দেখছে বিএনপি, কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনে বিএনপির আন্দোলনে সংকটের কালো ছায়া পড়েছে।

তিনি আরও বলেন, তাদের গণ-আন্দোলন স্বপ্ন এখন দুঃস্বপ্নের নামান্তর। এই দুঃস্বপ্ন দেখে কোনো লাভ আছে কী? দেশের মানুষ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনে এত খুশি যে, গত ১৩ বছরে বিএনপি বারবার ডাক দিলেও আন্দোলন করতে পারেনি, জনগণও তাতে সাড়া দেয়নি। ১৩ বছর যখন জনগণ সাড়া দেয়নি আগামী দিনেও দেবে বলে বিশ্বাস হয় না, বলেন কাদের।

বিএনপির গণ-আন্দোলনের আশা তাই অচিরেই নিরাশায় পরিণত হবে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। বিএনপি কোনো ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসাতে নয়, গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে নেমেছে- মির্জা ফখরুলের এ বক্তব্য জাতির সঙ্গে চরম মিথ্যাচার এবং প্রতারণা বলে জনগণ মনে করেন, যোগ করেন সেতুমন্ত্রী।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যারা ক্ষমতায় থাকাকালে গণতন্ত্র হত্যা করেছিল তারা আবার ক্ষমতায় গিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে, এটা নিছক মিথ্যাচার আর প্রতারণা ছাড়া কিছু নয়।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না