,

বিমানবন্দর থেকে ইমরান খানের দুটি মুঠোফোন চুরি

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ব্যবহার করা দুটি মুঠোফোন চুরি হয়ে গেছে। তাকে হত্যার ষড়যন্ত্রকারী সকলের নাম সম্বলিত একটি ভিডিও ক্লিপ আছে, এমন দাবি করার পর এ চুরির ঘটনা ঘটলো। গতকাল সোমবার এক টুইট বার্তায় এসব তথ্য জানান ইমরান খানের মুখপাত্র শাহবাজ গিল।

এক টুইট বার্তায় শাহবাজ গিল জানান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে পিটিআই আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণ দেন। সেখান থেকে ফেরার সময় শিয়ালকোট বিমানবন্দর থেকে তার দুটি মুঠোফোন চুরি হয়ে যায়।

তিনি অভিযোগ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী হওয়ার পরও ইমরান খানকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি। এ সুযোগে তার দুটি মুঠোফোন চুরি হয়েছে গেছে। তবে তিনি (ইমরান খান) যে ভিডিওর কথা বলেছেন তা ওই মুঠোফোনে পাওয়া যাবে না বলে জানান শাহবাজ গিল।

পিটিআই, এনডিটিভিসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের বলা হয়েছে, শিয়ালকোট শহরে সমাবেশে দেওয়া বক্তব্যে ইমরান খান দাবি করেন, তাকে হত্যা করার চেষ্টা চলছে। এ পরিকল্পনা দেশের ভেতরে ও বাইরে বসে করা হচ্ছে। তিনি বলেন, হত্যাচেষ্টার প্রমাণসহ একটি ভিডিও তিনি তার কাছে রেখে দিয়েছেন। নিরাপদে সেটি সংরক্ষণে রেখেছেন। প্রয়োজনে ভিডিওটি প্রকাশ করবেন।

ভিডিও’র রেকর্ড করে রাখা প্রসঙ্গে ইমরান বলেন, ‌‘যদি আমার কিছু ঘটে যায়, তাই আমি দেশে ও দেশের বাইরে কারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তা যেন দেশবাসী জানতে পারেন।’

তিনি আরও বলেন, ‘তারা (ষড়যন্ত্রকারীরা) ইমরান খানকে পথের বাধা মনে করে এবং তাই আমাকে সরিয়ে দিতে চায়। এ জন্য আমি ভিডিওটি ধারণ করেছি। কারণ, আমার মনে হয় এটা রাজনীতি নয়, এটা জিহাদ। এই ভিডিও সব দেশদ্রোহীর মুখোশ খুলে দেবে এবং তাকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে কার কী ভূমিকা, তা উন্মোচিত হয়ে যাবে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না