,

তুচ্ছ সন্দেহে স্ত্রীকে এসিডে ঝলসে দিলেন স্বামী

news-image

ঢামেক প্রতিনিধি : রাজধানীর বাড্ডায় স্বামীর ছোড়া এসিডে দগ্ধ হয়েছেন স্ত্রী রেখা আক্তার(২৫)। তুচ্ছ সন্দেহে এমন ঘটনা ঘটিয়েছে পাষণ্ড স্বামী শাহ আলম। তাকে আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। শাহ আলম একটি স্বর্ণের দোকানে কারিগরের কাজ করেন। তারা উত্তর বাড্ডা সাতারকুল এলাকায় ভাড়া থাকেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, রেখাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। তার শরীরের হাত মুখ ও পিঠে ঝলসে গেছে।

হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আকলিমা জানান, পারিবারিক কোন কলহে ঝগড়ায় রাতে স্বামী কেমিক্যাল জাতীয় তরল পদার্থ শরীরে ছুড়ে মারায় তার শরীর ঝলসে গেলে তাকে উদ্ধার করে রাতেই চিকিৎসার জন্য হাসপাতালে আনা হয়।

বাড্ডা থানার উপ পরিদর্শক শেখ শিবলু মিয়া জানান, ঘটনার সংবাদ পেয়ে স্বামী শাহ আলম (৪০)কে আটক করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ আলম পুলিশকে জানিয়েছে, তার (শাহ আলমের) স্ত্রী অপরিচিত কোন যুবকের সাথে মোবাইলে আপত্তিকর কথোপকথনে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে বলে তার সন্দেহ হয়। তিনি ক্ষিপ্ত হয়ে এ ঘটনাটি ঘটিয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি