,

এবার বাঁধ ভেঙে পানি ঢুকছে হালীর হাওরে

news-image

সুনামগঞ্জ প্রতিনিধি : আবহাওয়া অনুকূলে থাকলেও শঙ্কা কাটছে না সুনামগঞ্জের হাওরপাড়ের কৃষকদের। সেখানে একের পর এক হাওর ডুবির ঘটনা ঘটছে। এবার বাঁধ ভেঙে পানি ঢুকছে সুনামগঞ্জের জামালগঞ্জের হালীর হাওরে।

গতকাল সোমবার রাত ১০টায় হালীর হাওরের আছানপুর গ্রামের স্কুলের পাশের বাঁধ ভেঙে হাওরে পানি ঢুকতে শুরু করে। এর ফলে তলিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে প্রায় হাজার হেক্টর জমির পাকা ধান।

আছানপুর গ্রামের কৃষকরা জানান, হালীর হাওরের বাঁধের এই অংশের নিচ দিয়ে প্রথমে ধীরে ধীরে পানি হাওরে ঢুকছিল। পরে রাতে হঠাৎ করে বাঁধটি ভেঙে যায় এবং প্রবল বেগে হাওরে পানি ঢুকতে থাকে। বাঁধ ভাঙার খবর পেয়ে কৃষকরা ধান কাটায় ব্যস্ত হয়ে পরে।

উপজেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, হালীর হাওরে বোরো জমির পরিমাণ ৫ হাজার ২০০ হেক্টর। ইতোমধ্যে ৯০ ভাগ ধান কাটা হয়েছে। তবে কৃষকরা জানিয়েছেন, হাওরে প্রায় ৩০ থেকে ৪০ ভাগ ধান কাটার বাকি রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব জানান, হালীর হাওরে সাড়ে ৫ হাজার ২০০ হেক্টর বোরো ধান চাষাবাদ করা হয়েছিল। ইতোমধ্যে হাওরের ৯০ ভাগ ধান কাটা হয়ে গেছে। হঠাৎ করে বাঁধের কিছু অংশে ফাটল দিয়ে ভেঙে গেছে। গতরাত থেকে কৃষক, শ্রমিক ও অনেকগুলো হারভেস্টার মেশিন দিয়ে ধান কেটে তোলার চেষ্টা করছেন। আমরা আশা করি হাওরের বাকি ধান কাটার সুযোগ পাওয়া যাবে।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি