,

নীলফামারীতে ১ ও ৫ লিটার সয়াবিনের বোতল ‘উধাও’

news-image

জেলা প্রতিনিধি : নীলফামারীতে আবারও অস্থির হয়ে পড়েছে সয়াবিন তেলের বাজার। খোলা সয়াবিন লিটারে বেড়েছে ২০ টাকা করে আর বোতলজাত সয়াবিন তেলও বিক্রি হচ্ছে লিটারে ১০ টাকা বেশি দামে। এছাড়া ১ লিটার ও ৫ লিটার সয়াবিনের বোতল বাজার থেকে উধাও হয়ে গেছে বলে অভিযোগ ক্রেতাদের।

খোঁজ নিয়ে জানা গেছে, রমজানের শুরুতে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি হয়েছিল। এরপর সরকার দাম নির্ধারণ করে দেওয়ায় অস্থিরতা কিছুটা কমলেও খোলা সয়াবিন তেলের দাম বাড়তিই ছিল। তারপর সরকার নির্ধারিত মূল্যে বাজারে কয়েকদিন তেল বিক্রি হয়। তবে এখন নির্ধারিত দামের চেয়ে কেজিপ্রতি অতিরিক্ত ২০ থেকে ৩০ টাকা বেশি দামে খোলা তেল বিক্রি হচ্ছে। আর বোতলের গায়ে মূল্যে লেখা থাকায় বোতলজাত তেল কম বিক্রি করছেন ব্যবসায়ীরা।

নীলফামারী পৌর মার্কেটের দোকানি চন্দন সাহা বলেন, দোকানে ১ লিটার ও ৫ লিটার তেলের বোতল কয়েকদিন আগে শেষ হয়ে গেলেও ডিলাররা আর বোতলের সয়াবিন তেল দিচ্ছে না। ডিলাররা বলছে, বোতলের গায়ে যে মূল্য দেওয়া আছে তাদেরকে সেই দামে কিনতে হবে। এখন বোতলের গায়ের দামে তেল কিনতে হলে আমরা কোন দামে বিক্রি করবো, তাই তেল নেওয়া বন্ধ রেখেছি।

একই মার্কেটের ব্যবসায়ী শরীফ জানান, বর্তমানে খোলা সয়াবিন ১৮০ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৭০ টাকা ও পামওয়েল তেল বিক্রি হচ্ছে ১৬০ টাকা করে।

তবে ভিন্ন কথা জানান মুদি দোকানি আনোয়ার হোসেন। তিনি বলেন, ডিলাররা তেল মজুত করে বাজারে না ছাড়ায় তেলের দাম বেড়ে গেছে। ডিলাররা প্যাকেটের গায়ে লেখা দামে তেল বিক্রি করায় দোকানিদের আরও বেশি দামে তেল বিক্রি করতে হচ্ছে।

আহি নামে এক নারী বলেন, কয়েকদিনের তুলনায় ২০ টাকা বেশি দামে তেল কিনতে হচ্ছে। আমাদের মতো গরিব মানুষদের বাজার করা কষ্টকর হয়ে পড়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি