,

ইন্টারভিউয়ে যেসব যৌন-প্রশ্নের মুখোমুখি হতে বাধ্য হন নারীরা !

news-image

সম্প্রতি কর্মক্ষেত্রে নারী বৈষম্যকে তুলে ধরার জন্য একটি ছবি সিরিজ প্রকাশ করেছে স্নাতক নারীরা। ছবি সিরিজে স্নাতক নারীরা চাকরির ইন্টারভিউয়ে যৌনতাবিষয়ক কী কী ধরণের প্রশ্নের সম্মুখীন হয় তা তুলে ধরা হয়েছে।

নিয়োগ বিষয়ক আইন সংস্থা ‘থমাস ম্যানসফিল্ড’ যুক্তরাজ্যের ২০টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীদের তাদের চাকরির সাক্ষাতকারে সবচেয়ে উদ্ভট ও অসন্তোষজনক কি কি প্রশ্ন করা হয়েছিল তা জানতে চায়। বেশির ভাগ নারীই জানায় তাদের কর্মক্ষেত্রগুলোতে পুরুষের প্রাধান্য বেশি। যৌনতা বিষয়ক প্রশ্নের ভিতর তাদেরকে জিজ্ঞাসা করা হয়, চাকরির অংশ হিসেবে গ্রাহকদের সাথে তারা প্রেমের ভান করতে পারবে কি না।

তাছাড়া বাচ্চা নেওয়ার কোন পরিকল্পনা আছে কি না। কেউ কেউ মাসিকের মত ব্যক্তিগত ব্যাপারও জিজ্ঞাসা করে বসে। অফিসে কারো সাথে ডেটিং করার ব্যপারে আপনার ভাবনা কি?

খুব শীঘ্রই বাচ্চা নেওয়ার কোন পরিকল্পনা কি আপনার আছে?

পরের বার আপনি কি আরো সেজে গুজে আসবেন?

গ্রাহক ধরে রাখার জন্য আপনি কি তাদের সাথে প্রেমের ভান করতে পারবেন?

আপনার কি মাসিক-সংক্রান্ত সমস্যা হয়?

ফার্মটির আইনজীবী জুলি গুডওয়ে ‘দ্য ইন্ডিপেনডেন্ট’কে বলেন, “দুর্ভাগ্যবশত শুধু জরিপে অংশগ্রহণকারীদের সাথেই এটি ঘটেনি। আমাদেরকে প্রায়ই জিজ্ঞাসা করা হয়, সাক্ষাৎকারীরা এধরণের প্রশ্নের উত্তর কিভাবে দেবে।”

তিনি বলেন, ঠিক একই ধরনের প্রশ্ন যদি পুরুষ প্রার্থীদের করা হয় তবে এই যৌন বৈষম্য সমান হতে পারে।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা