,

এবার মামলা অমিতাভ-প্রীতির বিরুদ্ধে

news-image

বিনোদন প্রতিবেদক : ম্যাগি নুডুলস বিতর্কে বলিউড তারকা মাধুরী দীক্ষিতের নাম আগেই জড়িয়েছে। এবার তার নামের পাশে জড়ালো বিগ বি অমিতাভ বচ্চন এবং অভিনেত্রী প্রীতি জিন্তার নামও। ম্যাগি নুডলসের বিজ্ঞাপনে কাজ করার জন্য এ তিন তারকার বিরুদ্ধে ভারতের বরাবাঁকির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করলেন স্থানীয় এক আইনজীবী। শুধু তাই নয়, ম্যাগির প্রস্তুতকারী সংস্থা নেসলে-সহ ছয়জন কর্মকর্তার বিরুদ্ধেও বরাবাঁকির অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করেছে উত্তর প্রদেশের খাদ্যের মান নিয়ন্ত্রণ সংক্রান্ত দফতর ‘ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ (এফএসডিএ)।  বিতর্কের সূত্রপাত চলতি মাসেই। গত বছরের মার্চ মাসে তৈরি ম্যাগি ইনস্ট্যান্ট নুডুলসের একটি ব্যাচ দেশের বাজার থেকে তুলে নেয়ার নির্দেশ দেয় উত্তর প্রদেশের খাদ্যের মান নিয়ন্ত্রক সংক্রান্ত দফতর এফএসডিএ। তাদের দাবি, নেসলের ভারতের তৈরি ওই ব্যাচের নুডুলসে মাত্রাতিরিক্ত সীসা এবং অতিরিক্ত মাত্রার মোনোসোডিয়া ও গ্লুটামেট পাওয়া গেছে। সেই কারণেই বাজার থেকে তা তুলে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এর আগে একই ঘটনায় মাধুরীকে আইনি নোটিশ পাঠিয়েছিল ভারতের হরিদ্বারের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এদিকে মাধুরীর সঙ্গে এবার অমিতাভ ও প্রীতির নাম ওঠায় পুরো বলিউডজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা