শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পৃথক অগ্নিকাণ্ডে পুড়লো চার তুলার গুদাম

news-image

গাজীপুর প্রতিনিধি : একইদিনে পৃথক পৃথক অগ্নিকাণ্ডের শিকার হয়েছে গাজীপুরের চারটি তুলার গুদাম। গাজীপুর মহানগরের পূবাইল ও টঙ্গীর মিল গেইট এলাকায় পৃথক অগ্নিকান্ডে কয়েকটি তুলার গুদাম ও মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের টঙ্গী ও উত্তরার স্টেশনের দমকল কর্মীরা গিয়ে ওই আগুন নিয়ন্ত্রণে আনেন।

মঙ্গলবার (১১জানুয়ারি) রাত আটটায় মিলগেইট তুসুকা গার্মেন্টস সংলগ্ন তুলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী ও উত্তরা স্টেশনের চারটি ইউনিট তাৎক্ষনিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে মহানগরের পূবাইল এলাকায় একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট গিয়ে প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সমর্থ হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় গুদামে থাকা তুলা ও অন্যান্য মালপত্র পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অপরদিকে মঙ্গলবার রাত ৭টার দিকে মিলগেইট এলাকার জনৈক বাশারের তুলার গুদাম থেকে আগুনের সুত্রপাত হয়। পরে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশের আরো দুইটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের চারটি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে রাত ১০টার দিকেও মিলগেইটে আগুন নেভানোর (ড্যাম্পিং) কাজ চলছিল। এখানে আগুনে দুইটি গুদাম পুরোপুরি এবং ওপর আরেকটি গুদামের আংশিক ক্ষতি হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিলগেইট এলাকার গুদামে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। তবে উভয় ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা