,

এক বছর পর অপু

news-image

বিনোদন প্রতিবেদক : অনেকদিন ছবি মুক্তির কোনো খবরে নেই ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। এর আগে ছবির শুটিং থেকেও দূরে ছিলেন তিনি। মাঝের সময়টা নিজের শরীরচর্চা নিয়ে ব্যস্ত ছিলেন। দীর্ঘ প্রতিক্ষার পর আগামী ২৯ মে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ছবি ‘দুই পৃথিবী’। ছবিতে তার বিপরীতে থাকছেন শাকিব খান। এছাড়াও এই ছবিতে থাকছেন ছোটপর্দার জনপ্রিয় মুখ অহনা। প্রায় একবছর পর মুক্তি পেতে যাচ্ছে অপুর চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করেছেন এফ আই মানিক। প্রায় শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। ছবিটিতে আরও অভিনয় করেছেন আলমগীর, আবুল হায়াত, কাজী হায়াত, আলীরাজ, দিতি, ডলি জহুর, রাশেদা চৌধুরী, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, ইলিয়াস কোবরাসহ অনেকে।
 
 ঢাকাই সিনেমায় নায়িকাদের এক ক্রান্তিকালে অপু বিশ্বাসের অভিষেকটা ছিল বেশ ভালো। এরপর খুব অল্প সময়েই দর্শক জনপ্রিয়তা পান এই চিত্রনায়িকা। এখন পর্যন্ত  প্রযোজকদের আস্থার জায়গায় রয়েছেন তিনি। নতুন ছবি মুক্তি ও চলচ্চিত্র প্রসঙ্গে অপু বলেন, ‘আমাদের চলচ্চিত্র এখন ভালো একটি অবস্থানে আছে। দুই পৃথিবী ছবিটি ভিন্ন এক আঙ্গিকে সাজানো হয়েছে। আশা করছি এবারও একটি ব্যবসাসফল ছবি হবে দুই পৃথিবী।

এ জাতীয় আরও খবর

১ এপ্রিল থেকে জাপানে কর্মী নিয়োগ শুরু

আগাম ভোটে উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ কর্মসূচি

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান