,

নাসিরনগরে ঈদে মিলাদুন্নবী(সাঃ) উপলক্ষে জশনে জুলুছ পালিত

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : মুসলিম ওম্মার শান্তি কামনার মধ্য দিয়ে ব্রাহ্মনবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। আজ বুধবার সকালে নাসিরনগর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এক বিশাল জশনে জুলুছ উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় সরকারি ডিগ্রিী কলেজ মাঠে এসে শেষ হয়। জশনে জুলুছে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী,দরবার শরীফের পীর মাশায়েখসহ কয়েক হাজার মুসল্লী অংশ গ্রহণ করেন। পরে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমান পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ ও জামিয়া মতিনিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান পীরজাদা ফয়েজ ইয়াজ আল হোসাইন,মাওলানা ইলিয়াছ মিয়া,মাওলানা একলাছুর রহমান,পীরজাদা সৈয়দ সিরাজুল ইসলাম কনা মিয়া,পীরজাদা সৈয়দ আবু বক্কর আহমেদ,পীরজাদা আশরাফুল আজিজ,সৈয়দ মুকাল্লিদ আহমেদসহ আরো অনেকে। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সভাপতি পীরজাদা মাওলানা কাজী আলাউদ্দিন আহমেদ।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি