,

এভাবে চললে, আ.লীগ বেশি দিন থাকবে না’ (ভিডিও)

news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল বলেছেন, আগামী নির্বাচন একটি অন্যরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে। দলের তৃণমূল সম্মেলন অনেক দেরিতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এভাবে চলতে থাকলে আ.লীগ বেশি দিন থাকবে না। মঙ্গলবার বিকালে শেরপুর জেলা আ.লীগ সম্মেলনে তিনি একথা বলেন।

সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, একটি বিষয়ে আমরা অতি আতঙ্কিত, দলের সংগঠন যদি শক্তিশালী না হয় তাহলে সেই দল কোনো দিন নির্বাচনেও জিতবে না এবং রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে না। আমরা যদি ১৫ বছর পর পর জেলা আ.লীগ সম্মেলন করি এবং উপজেলা আ.লীগ সম্মেলন যদি ১৫ বছর পর পর করি তাহলে এই আ.লীগ বেশি দিন থাকবে না।

একাধিক প্রার্থী থাকায় উপজেলা নির্বাচনে আ.লীগের ভরা ডুবি হয়েছে মন্তব্য করে সময় মত তৃণমূলের সমন্বয় না হওয়াকে দায়ী করেছেন সৈয়দ আশরাফ।

সৈয়দ আশরাফুল আরও বলেন, আগামী সংসদ নির্বাচন অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সেই নির্বাচনে জয় লাভ করার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। আর সেই প্রস্তুতির জন্য আমাদের সংগঠনকে শক্তিশালী করতে হবে। সংগঠন ছাড়া আমাদের কোনো বিকল্প নেই। মন্ত্রী, এমপি হয়েছেন তাতে কিছু আসে যায় না, আগামী নির্বাচনে কতটা আসন পাওয়া যাবে সেটাই দেখতে হবে।

দেশের জন্য পৃথিবীর কোনো রাজনৈতিক দল আ.লীগের মত এত রক্ত দেয়নি বলে উল্লেখ করে সবাইকে দলের গঠনতন্ত্র মেনে চলার আহ্বান  আ.লীগের নেতাদের।

চ্যানেল আই

https://www.youtube.com/watch?v=xfuVcXxU8Uk

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা