,

দুষ্কৃতকারী যে ধর্মেরই হোক, কঠোর ব্যবস্থা: র‍্যাব প্রধান

news-image

নিজস্ব প্রতিবেদক : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেছেন, সম্প্রীতির এই বাংলাদেশে যদি কেউ আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়, তবে সে হিন্দু বা মুসলিম যে ধর্মেরই হোক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টায় রাজধানীর রমনায় শ্রী শ্রী রমনা কালীমন্দির ও শ্রী মা আনন্দময়ী আশ্রমে দুর্গাপূজার মহা অষ্টমীর অনুষ্ঠান পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন।

র‍্যাব প্রধান বলেন, বাংলাদেশ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। সকল ধর্মের সকল শ্রেণী-পেশার মানুষ একসঙ্গে বসবাস করি। ন্যায়ের বন্ধনে আবদ্ধ থেকে সম্পৃতির যে দৃষ্টান্ত আমরা বিশ্বের বুকে স্থাপন করেছি, সামান্য কিছু ঘটনা তা নষ্ট করতে পারবে না।

দেশের সকল মন্দির কমিটির উদ্দেশে র‍্যাব প্রধান বলেন, আপনারা পূজা উদযাপন শেষে রাত ১২টা কিংবা ১টার দিকে সবাই চলে যাবেন। কিন্তু এখানকার যারা স্বেচ্ছাসেবক, তারা কেউ না কেউ যেন সারারাত থাকেন। কারণ, কেউ যখন না থাকেন, এই সুযোগে কোনো এক দুষ্কৃতকারী হয়তো একটা অঘটন ঘটাবে, যার ফলে সমগ্র উদযাপন পণ্ড হবে।

তিনি বলেন, গভীররাতে যদি কেউ অঘটন ঘটাতে আসে, তাকে সাহস করে ধরে রাখবেন। যদি ধরতে না পারেন, তাহলে তাকে চিনে রাখেন। পারলে একটা ছবি তুলে রাখবেন। আমরা শনাক্ত করে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবো।

পূজায় আগতদের উদ্দেশে র‍্যাব প্রধান বলেন, করোনার কারণে আমরা গত বছর সীমিত আকারে পূজা উদযাপন করেছি। এ কারণে আমাদের উৎসবটি হয়নি। এবার হয়তো গতবারের তুলণায় একটু বেশি। আমি সবাইকে অনুরোধ জানাবো, করোনার কথা যেন একেবারেই ভুলে না যাই। অনেকের মুখেই আমি মাস্ক দেখিতে পাচ্ছি না। এটা ঠিক না। আমরা যদি মাস্ক না পরি ও স্বাস্থ্যবিধি না মানি, তাহলে পরে যদি করোনার ঢেউ উঠতে থাকে, তাহলে সেটা সবার জন্যই ক্ষতিকর হবে। এজন্য রাষ্ট্রীয়ভাবে যেসব নির্দেশনা দেওয়া হয়, তা আপনারা পালন করবেন বলি আমি আশা করি।

অনুষ্ঠানে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে র‍্যাব প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি