,

সরাইলে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু

news-image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিপক্ষের হামলায় ফরিদ মিয়া খাদেম (৮৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাতে সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফরিদ মিয়া শাহজাদপুর গ্রামে মৃত আবদুর রইছ মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী আমেনা বগেম জানান, একটি পুকুর নিয়ে ফরিদ মিয়া খাদেমের ভাতিজা মফিল মিয়া খাদেমের সঙ্গে একই গ্রামের অহিদ মিয়ার ছেলে কাউসার মিয়ার বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে সোমবার রাত ৮টার দিকে ফরিদ মিয়াকে রাস্তায় একা পেয়ে কাউসার মিয়া ও তার লোকজন অতর্কিতভাবে হামলা চালায়।

পরে স্থানীয়রা ফরিদ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তার মৃত্যু হয়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের