,

ব্লগার হত্যার ঘটনায় সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস-ব্রিফিংয়ে বাংলাদেশের সিলেটে গতকাল হত্যাকা-ের শিকার ব্লগার অনন্ত বিজয় দাশের প্রসঙ্গ উঠে আসে। প্রশ্নকর্তা সাংবাদিক মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত ডেপুটি-মুখপাত্র জেফ রাথকের কাছে কারা বা কোন গোষ্ঠী ব্লগার অনন্তকে হত্যা করেছে বা অন্যদের হত্যা করে চলেছে, সে ব্যাপারে কোন ধারণা বা তথ্য আছে কিনা তা জানতে চান। সাম্প্রতিকতম এ হত্যাকা-ের বিষয়ে নতুন কোন তথ্য নেই বলে জানান রাথকে। তবে বাংলাদেশে এ ব্যাপারে একটি তদন্ত পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি নিশ্চিত করেন যে, বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। নিচে ওই সংবাদ-সম্মেলনের বাংলাদেশ অংশটুকু তুলে ধরা হলো:

প্রশ্ন: বাংলাদেশ বিষয়ে আমার একটি প্রশ্ন আছে। আপনি উল্লেখ করেছেন যে, ব্লগারকে হত্যা করা হয়েছে। কারা বা কোন গোষ্ঠী ওই ব্লগারকে হত্যা করেছে, সে ব্যাপারে আপনার কাছে নতুন কোন তথ্য বা ধারণা বা বার্তা আছে কি? কারণ, বাংলাদেশে সংবাদ মাধ্যমে বহু মতানৈক্য রয়েছে। কেউ একটি ঘটনা ঘটায় এবং অন্যদের দায়ী করা হয়। কারা তাকে হত্যা করেছে এবং এতোজন ব্লগারকে হত্যা করে চলেছে, সে ব্যাপারে আপনার কোন ধারণা আছে কি?

ডেপুটি-মুখপাত্র: এটা অতি সম্প্রতি ঘটেছে। একটি তদন্ত চলছে, যা বাংলাদেশ কর্তৃপক্ষ পরিচালনা করবে। তাই সে ধরনের যে কোন তথ্যের জন্য আমি আপনাকে তাদের কাছে যেতে বলবো। অবশ্যই, আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে ঘটনাটির বিষয়ে যোগাযোগ রাখছি। তবে আমার কাছে বিবৃতি দেয়ার মতো কোন তথ্য নেই।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা