,

ফেনীতে স্বর্ণের বার আত্মসাৎ, ওসিসহ ৬ পুলিশ কর্মকর্তার রিমান্ড

news-image

জেলা প্রতিনিধি : ফেনীতে স্বর্ণের বার আত্মসাতের ঘটনায় করা মামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. সাইফুল ইসলামের চারদিন ও বাকিদের তিনদিন করে রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (১১ আগস্ট) ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আবদুল্লাহ খান এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন।

তারা হলেন- ফেনীর গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) মোতাহার হোসেন, নুরুল হক ও মিজানুর রহমান এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।

এর আগে মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করে আত্মসাৎ করা ১৫টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ।

মামলার এজাহার ও পুলিশ সূত্র জানায়, গোপাল কান্তি দাস নামের এক স্বর্ণ ব্যবসায়ী চট্টগ্রামের হাজারী গলিতে ব্যবসা করেন। গত রোববার (৮ আগস্ট) বিকেলে তিনি এক কোটি ২৪ লাখ টাকা মূল্যের ২০টি স্বর্ণের বার নিয়ে ঢাকা যাচ্ছিলেন। সন্ধ্যা ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী সদরের ফতেহপুর রেলওয়ে ওভারপাস এলাকায় ডিবি পুলিশ তার গাড়ি থামায়। পরে তাকে আটক করে স্বর্ণের বারগুলো ছিনিয়ে নেন তারা।

এ ঘটনায় মঙ্গলবার (১০ আগস্ট) ফেনী সদর মডেল থানায় মামলা করেন ওই ব্যবসায়ী। এরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে পুলিশ। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ডিবির ওই ছয় কর্মকর্তাকে রাতে গ্রেফতার করা হয়।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি