রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মুম্বাই-চেন্নাইসহ তলিয়ে যাবে ভারতের ১২ শহর: নাসা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের জলবায়ু পরিবর্তন পর্যালোচনা সংক্রান্ত নতুন প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের সংশ্লিষ্ট আন্তঃসরকার প্যানেল (আইপিসিসি)। সেই প্রতিবেদন বিশ্লেষণ করে নাসা যে তথ্য দিয়েছে, তাতে নিশ্চিত কপালে চিন্তার ভাঁজ পড়বে ভারতের। কারণ মার্কিন সংস্থাটি বলেছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভারতের ১২টি উপকূলীয় শহর ও বন্দর এক থেকে তিন ফুট পানির নিচে চলে যাবে। এই শহরগুলোর মধ্যে রয়েছে দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাই, দক্ষিণ ভারতের অন্যতম প্রধান শহর চেন্নাই, কেরালার কোচি, অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তনম, পশ্চিমবঙ্গের খিদিরপুর প্রভৃতি। খবর ডয়েচে ভেলের।

বিশ্বব্যাপী পরিবেশ দূষণ, উষ্ণায়নসহ বিভিন্ন কারণে সামুদ্রিক জলস্তর বাড়ছে। এর মধ্যে এশিয়ায় জলস্তর বৃদ্ধির পরিমাণ তুলনামূলক বেশি। আইপিসিসি’র মতে, আগে ১০০ বছরে জলবায়ুর যে পরিবর্তন হতো, ২০৫০ সালের মধ্যে প্রতি ছয় থেকে নয় বছরে তা ঘটবে। এই শতাব্দীজুড়ে উপকূলীয় এলাকাগুলোতে জলস্তর বাড়বে, ভাঙন দেখা দেবে, অনেক শহর পানিতে তলিয়ে যাবে।

তাহলে উপায়? পরিবেশবিজ্ঞানী পুনর্বসু চৌধুরী বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন রোধে বিভিন্ন আলোচনা হয়। প্যারিস কনভেনশন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বহু সিদ্ধান্ত হয়েছে। কিন্তু পরিবেশকে তখনই নিয়ন্ত্রণে আনা যাবে, যখন ব্যক্তি পর্যায়ে কার্বন নিঃসরণ কমানো যাবে।

তার মতে, গাড়ি, এসিসহ বিভিন্ন জিনিসের ব্যবহার বা অভ্যাস বদল না করলে শুধু জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে কিছু সিদ্ধান্ত নিয়ে জলবায়ু পরিবর্তন ঠেকানো যাবে না। তেমনটি না হলে পরিস্থিতি হবে ভয়াবহ।

আইপিসিসির প্রতিবেদন বলছে, জলবায়ু পরিবর্তনের ফলে আঞ্চলিক পর্যায়েও বড় পরিবর্তন ঘটতে পারে। কোথাও বৃষ্টি বেশি হবে, কোথাও মোটেই হবে না। খরা দেখা দেবে। কোথাও প্রচুর বরফ পড়তে পারে। ফলে এখন থেকেই সতর্ক হয়ে পরিবর্তন রোধের চেষ্টা না করলে ভবিষ্যৎ হবে মারাত্মক।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু