,

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার নমুনা দিতে লাইনে দাঁড়ানো অবস্থায় মৃত্যু

news-image
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিতে গিয়ে ইকবাল (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার  সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত ইকবাল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে।
হাসপাতাল ও মৃতের স্বজনরা জানান, কয়েকদিন ধরে জ্বর-ঠান্ডায় ভুগছিলেন ইকবাল। সেজন্য করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা দিতে বুধবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল চত্বরে  নমুনা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে অপেক্ষার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন ইকবাল। তাৎক্ষণিক তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মোহম্মদ ওহিদুজ্জামান বলেন, একজন যুবক তার করোনার সেম্পল দিতে এসে মৃত্যু বরন করেছে। তার শরীরে করোনার উপসর্গ ছিলনা কিনা সেটা আমার জানা নাই।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি