ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
বিশেষ প্রতিনিধি : গত রবিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে এক যুবকের লাশ রেখে গেছে অজ্ঞাত ব্যক্তি। জানা যায়, গভীর রাতে ট্রাউজার ও হাফ হাতা গেঞ্জি পরিহিত অজ্ঞাত (৩২) এক যুবককে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে রেখে যায় এক অজ্ঞাত ব্যক্তি। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। গতকাল সকালে সদর থানা পুলিশ মর্গে গিয়ে অজ্ঞাত লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, লাশের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।











