,

পুলিশ সদস্য শাহাজাহানের রাজকীয় বিদায়!

news-image

দীপংকর ভট্টাচার্য লিটন, শ্রীমঙ্গল : মো. শাহাজাহান। বাড়ি সিলেটের গোয়াইঘাট থানায়। শাহাজাহান ১৯৮১ সালে পুলিশের চাকরিতে যোগ দেন কনস্টেবলপদে। দেশের বিভিন্ন থানায় চাকরী করেছেন ৩৯ বছর। তার সর্বশেষ কর্মস্থল ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা। আর এই থানাতেই শেষ হয় তার সরকারি চাকরি জীবন। গত ২ জুলাই ছিল তার বিদায় সংবর্ধনা। আয়োজন করেছিল শ্রীমঙ্গল থানা পুলিশ। করোনার কারণে অনুষ্ঠানটি ছিল খুব স্বল্প পরিসরে। কিন্তু একজন কনস্টেবলের বিদায় সংবর্ধনার আয়োজনে কোন কিছুরই কমতি ছিল না। সম্মাননা ক্রেস্ট, ফুলের শুভেচ্ছা, নানান উপহার। পরের দিন সাজানো গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেয়া হয়। সাথে গিয়েছিলেন থানার পুলিশ সদস্যরা। আর এমন বিদায় সংবর্ধনা পেয়ে অভিভূত শাহাজাহান।

আবেগাপ্লুত মো. শাহাজাহান বলেন,‘চাকরিকে আমি আমার এবাদত মনে করেছি। কখনো দায়িত্বে অবহেলা করিনি। জীবনে অনেক থানায় গিয়েছি। অনেক বড় বড় পুলিশ কর্মকর্তাদের জাঁকজমকপূর্ণ বিদায় দেখেছি, কিন্তু আমার মতো একজন সাধারণ পুলিশ সদস্যকে এভাবে বিদায় জানানো হবে তা কল্পনাও করিনি। আমি ধন্য, আমি কৃতজ্ঞ। বিদায়ের সময় আমাকে টুপি, পাঞ্জাবি-পাজামা, জায়নামাজ, শার্ট-প্যান্ট, স্ত্রীর জন্য কাপড়সহ নানা উপহার দেয়া হয়েছে। তিনি বলেন, ওসি সাহেব ও সহকর্মীদের এমন শ্রদ্ধা, ভালোবাসা পেয়ে আমি খুবই আনন্দিত। আমার এই বিদায় আগামীতে অন্য পুলিশ সদস্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’

ওসি আব্দুস ছালেক জানান, ‘শাহাজাহান ৩৯ বছর সততার সঙ্গে চাকরি করেছেন। একজন ভালো ও নামাজি মানুষ ছিলেন। আইনের প্রতি যেমন শ্রদ্ধাশীল ছিলেন, ঠিক তেমনি কাজের প্রতি ছিলেন দায়িত্বশীল। থানার অন্য পুলিশ সদস্যের সঙ্গে সু-সম্পর্ক রেখেছিলেন। চাকরি জীবনে বিদায় বেলায় তাকে তাকে আমরা সাজানো গাড়িতে করে তার বাড়িতে পৌঁছে দিয়েছি। একজন পুলিশ সদস্যকে তার কর্মজীবনের শেষ দিনে আমরা সম্মান জানিয়েছি। সবার বেলাই এটা হওয়া উচিৎ।’

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি