,

সরাইলে পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনতাই

news-image

স্টাফ রিপোর্টার সরাইল : সরাইলে গ্রেপ্তারের পর পুলিশের উপর হামলা চালিয়ে পাঁচ আসামীকে ছিনতাই করে নিয়েছে আসামীর স্বজনরা। আত্মরক্ষার্থে পুলিশ ১৮ রাউন্ড গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয় পাঁচ হামলাকারী। আহত হয় দুই এস আই সহ পাঁচ পুলিশ সদস্য। এ ঘটনায় পুলিশ ছাদু মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার শাহজাদাপুর গ্রামের মনুর বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, শাহজাদাপুর ইউনিয়নে নারী নির্যাতন,দাঙ্গা-হাঙ্গামা সহ বিভিন্ন মামলার ৩ শতাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গত ৩-৪দিন আগে আরো ৪০জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের তাগিদ এসেছে। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় উপ-পরিদর্শক মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে দশজন পুলিশ সদস্য শাহজাদাপুর গ্রামে অভিযান চালায়। তারা মনুর বাড়ি থেকে সৈয়দ আলীর ছেলে গোলাপ খাঁ (৩৫), সমর খাঁ (৫৩), নায়েব খাঁ (৪০), আইয়ুব খাঁ (৪৮) ও তার ছেলে রেজন মিয়া (১৯) কে গ্রেপ্তার করে থানার উদ্যেশ্যে রওয়ানা দেয়। এ সময় ছাদু মিয়ার নেতৃত্বে অর্ধশতাধিক লোক পুলিশের উপর হামলা চালায়। হামলাকারীদের মাথায় ছিল বিশেষ ধরনের হেলমেট ও বুকে ছিল বুলেটপ্রুফ এক ধরনের ষ্টীল। গ্রামে গোষ্ঠীগত দাঙ্গার সময় এরা এ গুলো ব্যবহার করে থাকে।  হামলাকারীরা পুলিশকে পিটিয়ে ওই পাঁচ আসামীকে ছিনিয়ে নিয়ে যায়। আত্মরক্ষার্থে পুলিশ ১৮ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে। এতে হামলাকারীদের মধ্যে গুলিবিদ্ধ হয় বাচ্চু মিয়ার ছেলে শাহেব মিয়া (১৮), রবি আলীর ছেলে হেলাল মিয়া (১৯), অসি আলীর ছেলে আবু শাহ (৫৫), ছাদু মিয়ার ছেলে যাদু মিয়া (৩৫) ও তমুজ উদ্দিনের ছেলে শাহজাহান মিয়া (৪৫)। পুলিশি গ্রেপ্তার এড়াতে এরা প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন আছে। আর ঘটনাস্থল থেকে পুলিশ ছাদু মিয়াকে গ্রেপ্তার করে। হামলাকারীদের তান্ডবে আহত হয় সরাইল থানার উপ-পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম, মোঃ মসিহুর রহমান, সহকারি উপ-পরিদর্শক মোঃ শাহজাহান, কন্সটেবল মোঃ আলা উদ্দিন ও মোঃ শহিদুল ইসলাম। এরা সবাই সরাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ বলেন, পুলিশের কর্তব্য কাজে বাঁধা ও মারধর করে আসামী ছিনিয়ে নেওয়া গর্হিত কাজ। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।      
 

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা