,

নেত্রকোনার দুই মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

news-image

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জে সাজাপ্রাপ্ত দুই মামলার পলাতক আসামি আবিদুল রহমান (৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ জুন) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল রবিবার (৬ জুন) দিবাগত রাত দুইটার দিকে বারহাট্টা উপজেলার মোহনপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ২০১৪ সালের গ্রেফতারি পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়।

আবিদুল মোহনগঞ্জের সহিলদেও নয়াপাড়া গ্রামের হাজি রহমানের ছেলে। তাকে একটি মামলায় দুই বছর দুইমাস ও ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অপরটিতে তিন মাস কারাদণ্ড দেয়া হয়। দুইটিতেই সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে মোহনগঞ্জ থানার এএসআই আবু তাহের ও এএসআই ইমরুলের নেতৃত্বে এ অভিযান চালিয়ে আবিদুলকে গ্রেফতার করে পুলিশ।
এএসআই আবু তাহের জানায়, ২০০৯ সালের দুইটি চুরি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আবিদুল এতদিন বিভিন্ন কৌশলে পালিয়ে ছিল।
একটি সূত্র হতে তার মোবাইল নাম্বার সংগ্রহ করি। পরে অতিরিক্ত পুলিশ সুপার (বারহাট্টা সার্কেল) সাইদুর রহমান ও ওসি মোহাম্মদ আবদুল আহাদ খানের সহযোগতিায় সেটি ট্র্যাকিং করে তার অবস্থান শনাক্ত করা হয়। গত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি।

এএসআই ইমরুল জানায়, আবিদুল একজন কুখ্যাত চোর। পাশের আটপাড়া থানয়ও তার নামে একটি মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি