,

গ্রামীণফোনে আইয়ুব বাচ্চুর নতুন গান

52fe573cdbfb3-Untitled-5আইয়ুব বাচ্চুর সর্বশেষ একক অ্যালবাম বলিনি কখনো প্রকাশিত হয়েছিল পাঁচ বছর আগে। ২০১১ সালে বাজারে আসে এলআরবির অ্যালবাম যুদ্ধ। আইয়ুব বাচ্চুর গানের ভক্তদের জন্য নতুন খবর হলো, এবার আসছে আইয়ুব বাচ্চুর পাঁচটি নতুন গান। আর গানগুলো শোনা যাবে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনে।

আইয়ুব বাচ্চু বলেন, ‘অন্তরের ভেতর থেকে এই গানগুলো করেছি। প্রতিটি গানেই প্রাণের ছোঁয়া আছে। কাজটি করতে গিয়ে অনেক আনন্দের অনুভূতি হয়েছে! মিক্স, মাস্টার করার পর মনে হয়েছে গানগুলো ভালো একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। বাকিটা শ্রোতারা বলবেন।’

এবারই প্রথম ডিজিটাল প্রযুক্তিতে অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন আইয়ুব বাচ্চু। তিনি বলেন, ‘অডিও সিডির অবস্থা এখন খুবই খারাপ। তাছাড়া পাইরেসিও ঠেকানো সম্ভব না। সবাই মুঠোফোনে গান শুনতে অভ্যস্ত হয়ে গেছে। সেই দিকটা মাথায় রেখেই ডিজিটাল প্রযুক্তি বেছে নিয়েছি।’

জানা গেছে, আগামী ২০ ফেব্রুয়ারি থেকে গ্রামীণফোনের গ্রাহকেরা আইয়ুব বাচ্চুর নতুন গানগুলো শুনতে পাবেন।

আইয়ুব বাচ্চুর নতুন গানগুলোর শিরোনাম হচ্ছে ‘আল্লায় জানে কে কখন যায় চলে’, ‘কিছু মুহূর্ত’, ‘কেমন আছো নাগরিক সকাল’, ‘জলের কি দোষ’ ও ‘বাসি খবর’। সবগুলো গানেরই সুর ও সংগীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু। একটি গানের কথাও লিখেছেন তিনি। অন্য চারটি গানের কথা লিখেছেন নিয়াজ আহমেদ ও রবিউল ইসলাম।

আইয়ুব বাচ্চু জানান, শ্রোতাদের আগ্রহ বিবেচনা করে মাস ছয়েক পর গানগুলো অডিও সিডি আকারে প্রকাশ করার সম্ভাবনা আছে। ওই অ্যালবামে থাকবে নতুন গানও।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর