বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার হেফাজতের তাণ্ডব: সহকারী প্রচার সম্পাদক গ্রেপ্তার

news-image
নিজস্ব প্রতিনিদি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংগঠনটির জেলা কমিটির সহকারী প্রচার সম্পাদক মুফতি জাকারিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।রবিবার  দিবাগত রাত সাড়ে ১১টার দিকে জেলা শহরের পৌর মুক্তমঞ্চের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলায় তাণ্ডবের ঘটনায় এই প্রথম হেফাজতের কোনো পদধারী নেতাকে গ্রেপ্তার করল পুলিশ।ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন জানান, রাতে জেলা পুলিশের বিশেষ একটি আভিযানিক দল জাকারিয়াকে গ্রেপ্তার করে। গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত চালানো তাণ্ডবের ঘটনায় তিনি সম্পৃক্ত ছিলেন।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ভাঙচুর ও অগ্নিযোগের ঘটনায় ৪৯টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও সরাইল থানায় ২টি  আশুগঞ্জ থানায় ৪টি ও আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা দায়ের করা হয়। দায়েরকৃত ৫৬টি মামলায় ৪১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা প্রায় ৩০-৩৫ হাজার জনকে আসামি করা হয়েছে। এ সহিংস ঘটনায় এ পর্যন্ত ৩৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

কসবায় তরুণ মানব সেবা সংগঠনের উদ্যোগে স্বর্ণপদক কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

কসবায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণে ভারতীয় মালামাল জব্দ

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ডিসি মাসুদ চট্টগ্রামের নতুন পুলিশ সুপার

পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে: পররাষ্ট্রমন্ত্রী

এরশাদের মতো দেশ চালালে পরিণতিও তার মতো হবে: আসিফ মাহমুদ

চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৬.৩ শতাংশ

১২ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ, ২৭ কর্মকর্তা বদলি

জামায়াতের সাবেক আমিরের ছেলে এনসিপিতে যোগদান

“হারিনি, পদত্যাগ করব না”: মমতা বন্দ্যোপাধ্যায়

এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার চেষ্টা: মির্জা ফখরুল

রূপপুর পারমাণবিক প্রকল্পে বালিশসহ কেনাকাটায় ব্যাপক দুর্নীতি উঠে অডিট রিপোর্টে