শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৪০ ইঞ্চির বর আর ৪২ ইঞ্চি কনের বিয়ে!

news-image

অনলাইন ডেস্ক : ছেলে আব্বাস আকারে ৪০ ইঞ্চি ও মেয়ে ৪২ ইঞ্চি। গতকাল শুক্রবার রাতে শৈলকুপার আউশিয়া গ্রামে তাদের বিয়ে হয়।

বর উপজেলার আউশিয়া গ্রামের আজিবরের ছেলে। আর একই উপজেলার লক্ষনদিয়া গ্রামের ইউনুস আলীর মেয়ে মীম। নববধূ-বরকে দেখতে সকাল থেকেই বাড়িতে ভিড় করছে প্রতিবেশী ও গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বয়স ৩০ হলেও ছেলে ক্ষুদ্রাকৃতির হওয়ায় পাত্রী মিলবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন বাবা-মা। দীর্ঘ চেষ্টার পর বিয়ে হওয়ায় তারা খুশি।

বর আব্বাস মন্ডলের মা সাহিদা বেগম জানান, তার বড় ছেলে আব্বাস মন্ডলের বয়স ৩০ বছর হলেও উচ্চতা তার ৪০ ইঞ্চি। ছোট ছেলের আকৃতি স্বাভাবিক হওয়ায় তার বিয়ে হয়েছে কয়েক বছর আগে। কিন্তু বড় ছেলে আব্বাস আকৃতিতে বামনাকৃতির হওয়ায় তার বিয়ে নিয়ে দুশ্চিন্তা করতেন। এ দুঃশ্চিন্তার অবসান ঘটে শুক্রবার রাতে।

গতকাল রাতে বর-যাত্রীসহ মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে সম্পন্ন হয় এবং ওই রাতেই নববধূকে বাড়িতে নিয়ে আসেন। সকাল থেকেই তার ছেলে ও বৌমাকে দেখতে আসছে গ্রামের মানুষ।

আউশিয়া গ্রামের বাসিন্দা কবির বলেন, ‘ক্ষুদ্রাকৃতির নব দম্পতিকে দেখতে গিয়েছিলাম এবং আশির্বাদ করেছি। তাদের দেখতে বাড়িতে ভিড় করছে এলাকার মানুষ।’

বিয়ের অনুভূতি নিয়ে নববধূ ও বর বিলেন, বিয়ে নিয়ে আমরা খুশি।

সূত্র : আমাদের সময়

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা