,

হাফিজ-টর্নেডো বৃথা গেল রিজওয়ান-মাকসুদের ব্যাটে

news-image

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ হাফিজের টর্নেডো ইনিংসটা বৃথা গেল। মোহাম্মদ রিজওয়ান আর শোয়াইব মাকসুদের ঝড়ো ব্যাটিংয়ে লাহোর কালান্দার্সকে হেসেখেলেই হারাল মুলতান সুলতানস।

শুক্রবার করাচিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে লাহোরের ছুড়ে দেয়া ১৫৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ৭ উইকেট আর ২২ বল হাতে রেখেই পারি দিয়ে ফেলেছে মুলতান।

অথচ টি-টোয়েন্টির হিসেবে লাহোরের পুঁজিটা যেমন ছিল, তাতে লড়াইটা হতে পারে সমানে সমান। হাফিজের দুর্দান্ত ফিফটিতে ভর করে ৬ উইকেটে ১৫৭ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল টস হেরে ব্যাট করতে নামা দলটি।

চার নম্বরে নেমে হাফিজ ৩৫ বলে খেলেন ৬০ রানের ইনিংস। মারকাটারি যে ইনিংসে ৩টি বাউন্ডারির সঙ্গে ৫টি ছক্কা হাঁকান কদিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের ‘সি’ ক্যাটাগরির কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব ফিরিয়ে দেয়া এই ব্যাটসম্যান।

জবাবে ৩০ রানে ২ উইকেট হারালেও রিজওয়ান আর মাকসুদের ১১০ রানের ঝড়ো জুটিতে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে মুলতান। ৪৯ বলে ১২ বাউন্ডারিতে ৭৬ রান করে শেষবেলায় আউট হন অধিনায়ক রিজওয়ান।

তবে মাকসুদ দলকে কোনো বিপদে পড়তে দেননি, জয় এনে দিয়ে তবেই বিজয়ীর বেশে মাঠ ছেড়েছেন। ৪১ বলে ৭ চার আর ২ ছক্কায় ৬১ রানে অপরাজিত ছিলেন ৩৩ বছর বয়সী অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের