,

এবার বিমানের মাস্কাট ফ্লাইট বাতিল

news-image

নিউজ ডেস্ক : কোভিড-১৯ মহামারীর কারণে এবার ওমানের নিষেধাজ্ঞার কারণে মাস্কাট ফ্লাইট বাতিল করেছে বিমান।

মঙ্গলবার থেকে এক সপ্তাহের জন্য মাস্কাটগামী সব ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার।

করোনাভাইরাস মহামারীর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ঢাকা থেকে মাস্কাটে দুটি এবং চট্টগ্রাম থেকে দুটি ফ্লাইট পরিচালনা করত।

মঙ্গলবার সকালে চট্টগ্রাম থেকে ৬৩ জন যাত্রী নিয়ে বিমানের একটি ফ্লাইটের মাস্কাট যাওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।

তাহেরা খন্দকার বলেন, বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীদেরকে ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।

সোমবার থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে এক সপ্তাহের নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব সরকারও। এর পরিপ্রেক্ষিতে জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী সব ফ্লাইটও বাতিল করতে হয়েছে বিমানকে।

যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে ভিন্ন বৈশিষ্ট্যের এক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর বিমান চলাচলে আগের নিষেধাজ্ঞা পুনরায় ফেরত আনছে বিভিন্ন দেশ।

এরই মধ্যে যুক্তরাজ্যের সঙ্গে আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, বেলজিয়াম, অস্ট্রিয়া, বুলগেরিয়া, সুইজারল্যান্ড ও তুরস্ক বিভিন্ন মেয়াদে ফ্লাইট বাতিল করেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা