,

দেশ স্বাধীন হলেও গণতান্ত্রিক মুক্তি মেলেনি, বললেন ফখরুল

news-image

সাভার প্রতিনিধি : দেশ স্বাধীন হলেও গণতান্ত্রিক মুক্তি মেলেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এখনো আমাদের গণতান্ত্রিক মুক্তি মেলেনি। সেই মুক্তির জন্যই আমরা সংগ্রাম করছি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তিনি বলেন, ‘আমাদের বাক-স্বাধীনতা নেই, মৌলিক অধিকার হরণ করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার পাশাপাশি দেশের মানুষকে মুক্ত করার জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো।’

বিজয় এসেছে কিন্তু মুক্তি কি মিলেছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘মুক্তি আমাদের মেলেনি। সেই মুক্তির জন্যই আমাদের সংগ্রাম করছি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, সাধারণ সম্পাদক আবু আশফাকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

ঢাকা জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ব্যানারে পাঁচ শতাধিক নেতাকর্মীও শ্রদ্ধা জানাতে আসেন।

এর আগে ভোরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি