,

যাকাতের টাকা আত্মসাৎ, ২৮ ডিসেম্বর সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন

news-image

অনলাইন ডেস্ক : ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা মাওলানা দেলোওয়ার হোসাইন সাঈদী বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৮ ডিসেম্বর ধার্য করেছেন আদালত।

আজ সোমবার রাজধানীর বকশীবাজারে আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালত ১ এর বিচারক সৈয়দা হোসনে আরা এই দিন ধার্য করেন।

এছাড়াও সাঈদীর বিরুদ্ধে আয়কর ফাঁকির আরেকটি মামলায় বাদী পক্ষের সাক্ষ্যগ্রহণ হয়েছে। এই মামলায় আবার ৬ জানুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

এর আগে আজ সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দেলাওয়ার হোসাইন সাঈদীকে বকশীবাজার অবস্থিত আদালতে নেয়া হয়।

উল্লেখ্য, ২০০৯ সালে যাকাতের অর্থ আত্মসাতের অভিযোগে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাঈদীর বিরুদ্ধে মামলা করে ইসলামিক ফাউন্ডেশন। আর ২০১২ সালে কর ফাঁকির মামলার অভিযোগ গঠন হয়। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

 

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট