,

‘চুরি যাওয়া’ সেই শিশুর বাড়ির সেপটিক ট্যাংকে মিলল লাশ, বাবা-মা আটক

news-image

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলায় বিছানা থেকে ‘চুরি যাওয়া’ ১৫ দিনের সেই নবজাতকের লাশ বাড়ির সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ওই শিশুর বাবা ও মাকে আটক করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাওয়ালখালী এলাকায় নিজ বাড়ির সেপটিক ট্যাংকের ভেতর থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।

নিহত নবজাতকের নাম সোহান। সে ওই এলাকার সোহাগ হোসেন ও ফাতেমা দম্পতির ছেলে।

অভিযোগের বরাত দিয়ে সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, সোহাগ স্ত্রী ফাতেমাকে নিয়ে হাওয়ালখালী গ্রামে রাস্তার ধারে নানাবাড়িতে বসবাস করছিলেন। বৃহস্পতিবার দুপুরে শিশুটিকে নিয়ে বাবা-মা ঘুমিয়ে ছিলেন। সোহাগের অভিযোগ, এসময় কে বা কারা সদ্যজাত শিশুটিকে তুলে নিয়ে যায়। এ বিষয়ে সদর থানায় একটি জিডি করেন সোহাগ।

শুক্রবার সকাল থেকে সদর থানা পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চুরি যাওয়া শিশু উদ্ধারে কাজ শুরু করে।

শুক্রবার দিবাগত রাতে সন্দেহ হওয়ায় সেপটিক ট্যাংকের ঢাকনা খুললে শিশুর লাশ দেখা যায়। এ ঘটনায় নবজাতকের বাবা ও মাকে আটক করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি