,

আরো সুদৃঢ় হবে বাংলাদেশ-ভারত সম্পর্ক : আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক খুবই বন্ধু সুলভ। প্রত্যেক দিনই এই সম্পর্ক আরো সুদৃঢ় হবে। এ বিশ্বাস এবং আস্থা নিয়েই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে। দুই দেশের বিচারিক পদ্ধতি প্রায় একই। এতে আমরা একে অপর থেকে কীভাবে শিখতে পারবো এবং কাজ করতে পারবো তা নিয়েও আলোচনা হয়েছে।

মঙ্গলবার গুলশানে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের আইনের অবকাঠামো প্রায় এক। সেজন্য দুই দেশের বিচারিক আদালত, উচ্চ আদালতের বিচারক ও বিচারপতি এবং আইনজীবীদের মধ্যে পরস্পর সহযোগিতা ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়েছে। আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো কীভাবে কাজ করবে তা নিয়েও আলোচনা হয়।

তিনি আরো বলেন, আমাদের আলোচনা বন্ধুত্বপূর্ণ হয়েছে। আমরা মনে করি, এ আলোচনা আমরা চালিয়ে যাবো। যেসব বিষয়ে আলোচনা করা হয়েছে তা কাজে পরিণত করবো।

বাংলাদেশের বিচার পদ্ধতিতে আইনমন্ত্রীর ভূমিকা ও অগ্রগতি প্রশংসা করে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। প্রধানমন্ত্রী, আইনমন্ত্রীসহ সর্বসাধারণের জন্য আমাদের সহযোগিতা থাকবে।

তিনি আরো বলেন, আমাদের বিচারিক পদ্ধতি প্রায় এক। দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার জন্য কোনো প্রতিবন্ধকতাও নেই। এতে আমরা একে অপর থেকে শিখতে পারবো। মিলিতভাবে আরো কাজ করতে পারবো।

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট