রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বেড়াতে গিয়ে সড়কে প্রাণ হারালেন তিন বন্ধু

news-image

নীলফামারী প্রতিনিধি : পূজা উপলক্ষে বেড়াতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন তিন বন্ধু। মঙ্গলবার বিকেলে নীলফামারী জেলার ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের স্লুইচগেট নামক স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হন।

নিহতরা হলেন, নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের অপিন চন্দ্র রায়ে ছেলে রিংকু রায় (২২), একই উপজেলার লক্ষ্ণপুর বালাপাড়া গ্রামের নিতাই চন্দ্র রায়ের পুত্র দিপ্ত রায় (২২) ও দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ফুলবাড়ী গ্রামের প্রসেনজিৎ রায় (২৫)।

স্থানীয়রা জানায়, ৩টি মোটরসাইকেলে ৮ জন যাচ্ছিলেন। এরমধ্যে একটি মোটরসাইকেল দ্রুত স্লুইচ গেট পার হওয়ার সময় ক্যানেলের নিচে পড়ে যায়। ওই তিনজনকে উদ্ধার করে জলঢাকা হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়।

জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুত গতিতে মোটরসাইকেলটি যাওয়ার সময় রাস্তা থেকে ৫০ ফিট নিচে গর্তে পড়ে যায়। নিহতের পরিবারের লোকজনকে সংবাদ পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী