,

আগাম ভোট দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ আগামী ৩ নভেম্বর। তবে এবার আগাম ভোট দিচ্ছেন রেকর্ডসংখ্যক মার্কিন নাগরিক। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আগাম ভোট দিচ্ছেন। তিনি আগামীকাল শনিবার ফ্লোরিডায় আগাম ভোট দেবেন। খবর এএফপির।

হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিরে বলেছেন, শনিবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে আগাম ভোট দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। জানা গেছে, করোনাভাইরাস মহামারির মধ্যে অনেক মার্কিন নাগরিক এবার আগাম ভোটে উৎসাহী হয়েছেন। সেই কাতারেই যোগ দিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্পও।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পের বাসস্থান হচ্ছে ফ্লোরিডা। মূলত নির্বাচনের দিনে ভিড়ভাট্টা এড়াতেই করোনাভাইরাস মহামারির মধ্যে অনেক মার্কিন নাগরিক এবার আগাম ভোটে উৎসাহী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গত বুধবার পর্যন্ত চার কোটি ২০ লাখ ভোটার ভোট দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি