রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উপনির্বাচন : ঢাকা-১৮ জাহাঙ্গীর, সিরাজগঞ্জ-১ আসনে বিএনপি প্রার্থী সেলিম

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি।

ঢাকা-১৮ উপনির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে লড়বেন এসএম জাহাঙ্গীর এবং সিরাজগঞ্জ-১ আসনে সেলিম রেজা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ দুই প্রার্থীর নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাছানকে ঢাকা-১৮ ও আওয়ামী লীগের প্রয়াত প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়কে সিরাজগঞ্জ-১ আসনে দলটির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে চলতি বছরের ৯ জুলাই ঢাকা-১৮ আসন শূন্য ঘোষণা করা হয়। আর মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর গত ১৩ জুন সিরাজগঞ্জ-১ আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশন আগামী ১২ নভেম্বর এই দুই আসনে উপনির্বাচনের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করেছে।

আগামী ১২ নভেম্বর এ দুই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী এ দুই আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন ১৩ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই হবে ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ অক্টোবর।

দুই আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী