মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

৯ কোটি টাকা ব্যয়ে নবীনগর সরকারী হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন

news-image

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনটি ঝুকিপূর্ণ হয়ে যাওয়ার কারনে ওই ভবনটি ভেঙ্গে ফেলা হয়েছে। ওই স্থানে ৫০ শয্যাবিশিষ্ট ৪তলা নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ শনিবার বিকেলে ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য মো. এবাদুল করিম বুলবুল, ৮ কোটি ৯৭ লক্ষ টাকা ব্যয়ে, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এইচইডির অর্থায়নে প্রাইম ইন্টার ন্যাশনাল ঠিকাদারী প্রতিষ্ঠান আগামী ১৮ মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ করার কথা রয়েছে। উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, নবীনগর পৌরসভার মেয়র এডভোকেট শিব শংকর দাস,নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, ডাক্তার আহম্মেদ হোসেন ফুল মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকসহ আওয়ামীলীগের দলীয় নেতা কর্মীরা। উদ্বোধন শেষে এবাদুল করিম বুলবুল স্থানীয় সাংবাদিকদের সাথে নবীনগরের উন্নয়ন, মাদক, নবীনগর সদরে যানজট, নবীনগর-সলিমগঞ্জ সড়কের বেহালদশা সহ বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন।

এ জাতীয় আরও খবর

সংরক্ষিত আসনের এমপিরা সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী প্রকল্প অনুমোদন সহজ করার নির্দেশ দিয়েছেন বিনিয়োগ আকৃষ্ট করতে

এআই ব্যবহার করে এসএসসি প্রশ্নফাঁসের গুজব শনাক্ত: বাংলাফ্যাক্ট

তামিলনাড়ুর নির্বাচনে থালাপতি বিজয়ের দল এগিয়ে, পুরোনো ভিডিও ভাইরাল

রাঙামাটিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও ক্রীড়া বিভাগ চালুর উদ্যোগ: প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

সিকদার গ্রুপের এমডি রন হক সিকদার আর নেই

আইনমন্ত্রী: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রমে প্রশ্ন তোলার কোনো কারণ নেই

মোদির মন্তব্য: পশ্চিমবঙ্গের জনগণ বিজেপিকে অভূতপূর্ব সমর্থন দিয়েছে

পশ্চিমবঙ্গের নির্বাচনের ফল বাংলাদেশের কূটনীতি প্রভাবিত করবে না: শামা ওবায়েদ

হাম ও উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু