,

কুষ্টিয়ায় মিনিকেট চাল : মিলমালিকেরা চান ৫৪, প্রশাসন বলেছে ৫১ টাকার বেশি নয়

news-image
নিউজ ডেস্ক : কুষ্টিয়ার মোকামে মিনিকেট চালের দাম কেজিতে আরও দুই টাকা বাড়াতে চান মিলমালিকেরা। তাঁদের ভাষ্য, ধানের দাম বেশি। ফলে ৫৪ টাকার নিচে তাঁরা এই চাল বেচতে পারবেন না। তবে জেলা প্রশাসন বলেছে, মিলগেটে মিনিকেটের দাম ৫১ টাকার এক পয়সাও বেশি নেওয়া যাবে না।
গতকাল শুক্রবার জেলা চালকলমালিকদের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসে কুষ্টিয়া জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) সিরাজুল ইসলামের কার্যালয়ে দুপুরে এ বৈঠক শুরু হয়।
এর আগে গত বৃহস্পতিবার জেলা প্রশাসক আসলাম হোসেন চালের দাম নির্ধারণে কমিটি করে দেন। এডিএম সিরাজুল কমিটির প্রধান। সদস্য জেলা খাদ্য নিয়ন্ত্রক তাহসিনুল হক, জেলা বাজার মনিটরিং কর্মকর্তা রবিউল ইসলাম, জেলা চালকলমালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রধান, চালকলমালিক আবদুল খালেক ও মোহাম্মদ আলী জিন্নাহ। তাঁরাই গতকালের ছয় ঘণ্টার বৈঠকে অংশ নেন।
জেলা প্রশাসন সূত্র বলছে, বৈঠকে মিনিকেটের দাম বাড়ানোর প্রস্তাব দেন মিলমালিকেরা। তাঁরা নানা যুক্তি দেখান। ৭৫ শতাংশ ধান তাঁরা কিনে আনেন উত্তরবঙ্গ থেকে। এরপর রয়েছে উৎপাদন খরচ। সব মিলিয়ে যে দাম পড়ে, তাতে কোনোভাবেই ৫৪ টাকার নিচে মিনিকেট বিক্রি করতে পারবেন না।
বৈঠকে মিলমালিক আবদুল খালেক বলেন, এখন প্রায় ১ হাজার ৩০০ টাকা মণ দরে ধান কিনতে হচ্ছে। তাই ৫৪ টাকার নিচে চাল বিক্রি করা সম্ভব নয়। কাল (আজ) শনিবার থেকেই এটা শুরু করতে হবে। বাকি দুজন মিলমালিকও তাতে সায় দেন।
তবে বৈঠকে জানানো হয়, কুষ্টিয়ায় মিনিকেট বিক্রি হচ্ছিল প্রতি কেজি ৫১ টাকায়। হঠাৎ ২২ সেপ্টেম্বর থেকে ১ টাকা বাড়িয়ে ৫২ টাকা করা হয়। জেলা প্রশাসকের নির্দেশ, যৌক্তিক দামের বেশি নেওয়া যাবে না।
সভায় এডিএম সিরাজুল দিনাজপুর, নওগাঁ ও যশোরের ধান-চালের বাজারের প্রসঙ্গ তোলেন। এসব জেলায় এখন প্রতি কেজি মিনিকেট চাল ৫১ থেকে ৫২ টাকায় বিক্রি হচ্ছে। তাই কুষ্টিয়ায় মিলগেটে কোনোভাবেই এ চালের দাম ৫১ টাকার বেশি নেওয়া যাবে না বলে জানিয়ে দেন তিনি। এ কথা শোনার পর মিলমালিকেরা কোনো কিছু না বলেই বৈঠকস্থল থেকে উঠে চলে যান।
এডিএম সিরাজুল ইসলাম বলেন, ৫১ টাকা কেজি ঠিক করে তিনি জেলা প্রশাসককে প্রতিবেদন দিয়েছেন। জেলা প্রশাসক আসলাম হোসেন বলেন, এই দামের এক পয়সাও বেশি নিতে পারবেন না মিলমালিকেরা।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি