,

আল্লামা শফীর জানাজায় যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় আহত ৫

news-image

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : আল্লামা শাহ আহমদ শফীর জানাজায় অংশ নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

শনিবার সকাল ৭টার দিকে সীতাকুন্ড উপজেলার বড় দারোগারহাট ওজন স্কেলের ১০০ গজ দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আল্লামা আহমদ শফীর জানাজায় অংশগ্রহণের উদ্দেশ্যে কয়েকজন যুবক ঢাকা থেকে মাইক্রোবাসযোগে চট্টগ্রামের হাটহাজারীতে যাচ্ছিলেন।

তাদের বহনকারী গাড়িটি সীতাকুন্ডের বড় দারোগারহাট ওজন স্কেলের কাছে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়।

এতে মাইক্রোবাসের সামনের আসনে থাকা দুজন গুরুতর আহত হন ও ভেতরের আসনে থাকা অন্য তিনজন সামান্য আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর আহত দুজনকে চমেকে প্রেরণ করা হয়।

দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে বলে নিশ্চিত করেন কুমিরা ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সাইদুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা