,

১০৯টি স্মার্ট শহরের তালিকায় নেই ঢাকাসহ বাংলাদেশের কোনো নগরী

news-image

নিউজ ডেস্ক : করোনাভাইরাস মহামারি তুলনামূলক ভালোভাবে মোকাবিলা করতে পারা শহরগুলো নিয়ে এবারের ‘স্মার্ট সিটি’র তালিকা প্রকাশ করেছে সুইস বিজনেস স্কুল অব ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট (আইএমডি)। ১০৯টি শহরের এই তালিকায় ঠাঁই হয়নি রাজধানী ঢাকাসহ বাংলাদেশের কোনো নগরীর।

এই তালিকায় উপমহাদেশের মধ্যে ভারতের চারটি শহর থাকলেও আগের বছরের তুলনায় এবার ব্যাপক অবনমন হয়েছে। ২০১৯ সালের স্মার্ট সিটির ইনডেক্সে হায়দরাবাদ ৬৭তম স্থানে থাকলে এবার অবস্থান ৮৫তম। দিল্লি ৬৮ থেকে নেমেছে ৮৬তম স্থানে, মুম্বাই ৭৮ থেকে গেছে ৯৩তম স্থানে এবং বেঙ্গালুরু ৭৯ থেকে নেমেছে ৯৫তম স্থানে।

আইএমডি’র প্রতিবেদনে বলা হয়েছে- “ভারতের শহরগুলোর (নয়াদিল্লি, মুম্বাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু) উল্লেখযোগ্য অবনমন হয়েছে। করোনা মহামারির সময়ে প্রযুক্তিগত অগ্রগতি যুগোপযোগী না হওয়ার প্রভাবটা এর অন্যতম কারণ।”

ট্রিপল ‘এ’ রেটিং নিয়ে স্মার্ট সিটির এই ইনডেক্সে টানা দ্বিতীয়বারের মতো শীর্ষে রয়েছে সিঙ্গাপুর সিটি। ডাবল ‘এ’ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি।

ডাবল ‘এ’র রেটিংয়ের তালিকায় থাকা অন্য শহরগুলো হলো- সুইজারল্যান্ডের জুরিখ, নরওয়ের অসলো, ডেনমার্কের কপেনহেগেন, সুইজারল্যান্ডের জেনেভা।

সিঙ্গেল ‘এ’ ক্যাটাগরির তালিকায় আছে ১৬টি শহর। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, জার্মানির মিউনিখ, ডুসেলডর্ফ, যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার, নিউক্যাসল, অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন; কানাডার মন্ট্রিল, ভাঙ্কুবার।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা