,

বাল্যবিয়ের শিকার,স্কুলছাত্রীর আত্মহত্যা

news-image

অনলাইন ডেস্ক : জোর করে বাল্যবিয়ের শিকার পিংকি আক্তার নামে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায়।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের বসুনিয়া পাড়া গ্রামে মেয়েটির নানাবাড়িতে এ ঘটনা ঘটে।

পিংকি একই ইউনিয়নের বোর্ড অফিসপাড়া গ্রামের কৃষক রাজু মিয়ার মেয়ে ও চাঁদখানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করে বলেন, পিংকির আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নিয়ে লাশ ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, ২ দিন আগে পিংকির সঙ্গে বিয়ে হয় নীলফামারী সদরের চাপড়া সরনজামী ইউনিয়নের লতিফ চাপড়া গ্রামের সাঈদুল ইসলামের ছেলে লাজু মিয়ার (২৫)। লাজু মিয়া উত্তরা ইউপিজেডের একটি কারখানার শ্রমিক।

পিংকির অমতেই পরিবারের লোকজন পিংকিকে বিয়ে দেয়। বাল্যবিয়ে হলেও প্রথম দিন তাকে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়া হয়নি। বাবার বাড়ি ছেড়ে পিংকি তার নানা শাহাদৎ হোসেনের বাড়িতে গেলে বুধবার জামাই লাজু মিয়াও পিংকির নানার বাড়িতে পাঠানো হয়। সেখানে তার স্বামী রাতে অবস্থান করে। এ অবস্থায় সবার অগোচরে সে ঘরের ভেতর আত্মহত্যা করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি