শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাভাইরাস শনাক্তে ফের বিশ্ব রেকর্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এক সপ্তাহের ব্যবধানে নভেল করোনাভাইরাসে বিশ্বব্যাপী ফের রেকর্ড সংখ্যক মানুষ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৭ হাজার ৯৩০ জন শনাক্ত হয়েছেন। এর আগে গত ৬ তারিখ ৩ লাখ ৬ হাজার ৮৫৭ জন জন শনাক্ত হন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১৬৯ জনে। বিপরীতে মারা গেছেন ৯ লাখ ২৮ হাজার ২৮৫ জন। সুস্থ ২ কোটি ১০ লাখ ২৭ হাজার ৫৭৬ জন।

আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৬৭ লাখ ৮ হাজার ৪৫৮ জন শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৯৮ হাজার ৫২০ জন। সুস্থ ৩৯ লাখ ৭৪ হাজার ৯৪৯ জন।

দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট ৪৮ লাখ ৪৫ হাজার ৩ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩৭ লাখ ৭৭ হাজার ৪৪ জন। মারা গেছেন ৭৯ হাজার ৭৫৪ জন।

ব্রাজিলে ১ লাখ ৩১ হাজার ৬৬৩ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪৩ লাখ ৩০ হাজার ৪৫৫ জন।

করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১০ লাখ ৬২ হাজার ৮১১ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৮ হাজার ৫৭৮ জন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ