,

কলেজের ভর্তির টাকা দিতে না পারায় ছাত্রীর আত্মহত্যা!

news-image

ধামরাই (ঢাকা) প্রতিনিধি : কলেজে ভর্তির জন্য টাকা দিতে না পারায় ঢাকার ধামরাইয়ে সানজিদা আক্তার (১৭) নামে কলেজে ভর্তিচ্ছু এক ছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার সন্ধ্যায় ধামরাইয়ের নান্নার ইউনিয়নের পাঁচাইল গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ধামরাইয়ের পাঁচাইল গ্রামের জালাল উদ্দিনের মেয়ে সানজিদা আক্তার এ বছর জলসিন এলোকেশী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করে। রবিবার ধামরাইয়ের ভালুম আতাউর রহমান খান কলেজে ভর্তি হওয়ার জন্য তার মা’র কাছে টাকা চান। এসময় তার মা একদিন পর সোমবার টাকা দেওয়ার কথা বলায় ক্ষোভে তার নিজ কক্ষের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ঘটনার খবর পেয়ে ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা, স্থানীয় নান্নার ইউনিয়নের চেষারম্যান আলতাফ হোসেন মোল্লা ওই বাড়িতে চলে যান।

চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা নিহতের পরিবারের লোকজনের বরাত দিয়ে বলেন, কলেজে ভর্তি হওয়ার জন্য সকালে তার মা’র কাছে টাকা চায়। ওইসময় তার মা সোমবার টাকা দেওয়া কথা বলে গরু আনার জন্য মাঠে যায়। এই সুযোগে ক্ষোভে সানজিদা আক্তার তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, কোন অভিযোগ না থাকায় নিহত ছাত্রীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা জানান, কলেজে ভর্তি হতে সরকারের বেঁধে দেয়া নিদিষ্ট ফি ছাড়াও বিভিন্ন কলেজে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে অভিভাবকদের। এতে কষ্টে পড়তে হচ্ছে তাদের। বিষয়টি কর্তৃপক্ষের নজরে নেয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা