,

মাত্র দু’দিনেই ভারতে দেড় লাখের বেশি করোনা শনাক্ত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের (কভিড-১৯) সবচেয়ে মারাত্মক হটস্পটে পরিণত হয়েছে ভারত। দেশটি দৈনিক সর্বোচ্চ সংক্রমণে বৃহস্পতিবার বিশ্বে রেকর্ড গড়েছিল। সংক্রমণের এই ধারা শুক্রবারও অনেকটা অব্যাহত ছিল।

ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, গত দুদিনে ভারতে ১ লাখ ৫৪ হাজার ৪৯১ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে বৃহস্পতিবার ৭৭ হাজার ৮২৬ জন শনাক্ত হয় যা দৈনিক সর্বোচ্চ সংক্রমণে বিশ্বে রেকর্ড। শুক্রবার শনাক্ত হয়েছে আরও ৭৬ হাজার ৬৬৫ জন। এদিন মারা গেছেন ১ হাজার ১৯ জন।

ভারতে মোট করোনা সংক্রমণ ৩৪ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৬২ হাজার ৭১৩ জন।

করোনার মোট সংক্রমণের হিসাবে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই রয়েছে ভারত। মৃতের হিসাবে মেক্সিকোকে টপকে কিছুক্ষণের জন্য তৃতীয় স্থানে উঠে আসলেও ফের চারে নেমে যায় দেশটি। তবে দৈনিক মৃত্যুর বর্তমান সংখ্যা অব্যাহত থাকলে আজই দেশটি মেক্সিকোকে ছাড়িয়ে ফের তিনে উঠে আসবে।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ২ কোটি ৪৯ লাখ ৯ হাজারে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ৮ লাখ ৪১ হাজারের বেশি মানুষ। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১ কোটি ৭৩ লাখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা